আসুসের গেমিং ল্যাপটপ জি৫৫

PriyoTech's picture

(প্রিয় টেক) আসুস এর জি-সিরিজের ল্যাপটপগুলো সে স্মার্ট জি৭৪ বা জি৭৩যেএইচ ই হোক না কেন তারা বেশ কয়েক বছর যাবত গেমারদের ল্যাপকে গরম করার কাজে ব্যস্ত রয়েছে। এবার এদের সাথে যুক্ত হল নতুন একদল জি দল, জি৫৫ সিরিজ। সিরিজ বলা হলেও আপাতত আসুস শুধু জি৫৫ ভিডাব্লিউ-ডিএস৭১ মডেলটির স্পেসিফিকেশন বের করেছে।

ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোয়াড কোর আই৭-৩৬১০ কিউএম আইভি ব্রিজ চিপ, ২ গিগাবাইট এনভিডিয়া জিটিএক্স ৬৬০এম, ১২ গিগাবাইট র‍্যাম এবং ৭৫০ গিগাবাইট স্টোরেজ। ল্যাপটপটিতে দুটি হার্ড ড্রাইভ স্থাপনের ব্যবস্থাও রয়েছে।

১৫.৬" স্ক্রিনটিতে রয়েছে এইচডি রেজ্যুলেশন। থাকছে বিল্ট-ইন সাবউফার, ২ মেগাপিক্সেল ওয়েবক্যাম, তিনটি ইউএসবি ২.০ এবং একটি ইউএসবি ৩.০, ইন্টেলের নতুন থান্ডারবোল্ট পোর্ট, এইচডিএমআই এবং ব্লুটুথ।

৮ সেল ব্যাটারি সহ ল্যাপটপটির ওজন মাত্র ৩.৮৫ কেজি।

ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে $১,৪৭৫ মার্কিন ডলার এবং এ মাসের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।