ট্যাবলেট যুদ্ধ! ৩০০ পিপিআই এর সীমারেখাকে কি অতিক্রম করবে নেক্সাস ১০

PriyoTech's picture

(প্রিয় টেক) অ্যাপল তার সংবাদ সম্মেলনে আজ কি ঘোষণা দিতে পারে সে বিষয়ে জানার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আছে সবাই। তবে প্রযুক্তি জগতে গুজব নেক্সাস ৭ এবং কিন্ডল ফায়ার এইচডির সাথে প্রতিযোগিতার জন্য ৭ ইঞ্চি আকৃতির মিনি আইপ্যাড উন্মোচনের ঘোষণা দিবে অ্যাপল।

এদিকে সারফেস আরটি ট্যাবলেটে আইপ্যাড ৩ অপেক্ষা ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বলে মাইক্রোসফটের এক প্রকৌশলী দাবী করলে গত সপ্তাহে প্রযুক্তি বেশ একটা মল্লযুদ্ধ লেগে যায়। বিষয়টা আরো মজার হয়ে উঠে যখন একজন ডিসপ্লে গবেষক প্রকৌশলীর সেই দাবী প্রত্যাখ্যান করে।

যাইহোক এই মল্লযুদ্ধে কেউ গুগল ডিভাইসগুলোকে ধর্তব্যের মধ্যে না আনলেও প্রযুক্তির উৎকর্ষের দিক থেকে প্রতিষ্ঠানটির ডিভাইসগুলো পিছিয়ে রয়েছে বলে ভাবার কোন কারণ নেই। মাউন্টেন ভিউয়ের এই প্রতিষ্ঠানটি নিজে অ্যানড্রয়েড ভিত্তিক হার্ডওয়্যার নির্মাণ না করলেও এর কাছে এমন কিছু আছে যা ডিসপ্লে প্রযুক্তির দিক থেকে আইপ্যাড এবং সারফেস উভয়কে পিছনে ফেলে দিতে সক্ষম।

গুগল আইপ্যাড এবং সারফেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১০" ট্যাবলেট বের করার জন্য তৈরি হচ্ছে এ খবর প্রযুক্তি সাইট সিনেট প্রথম প্রকাশ করে এবং পরবর্তীতে দি নেক্সট ওয়েব এর সত্যতা নির্ধারণে সহায়তা করে। নেক্সাস ১০ নামক নতুন এই ট্যাবলেটটি স্যামসাং নির্মাণ করছে বলে জানা গিয়েছে।

গুগল আগামী সোমবার ২৯ অক্টোবর নিউইয়র্ক এ অ্যানড্রয়েড ইভেন্টের ব্যবস্থা গ্রহণ করেছে। এই দিন নেক্সাস ১০ এর ঘোষণা দেয়া হতে পারে বলে গুজব শোনা যাচ্ছে। আর এই নেক্সাস ১০ এ গুগল ২৫৬০X১৬০০পিক্সেল রেজ্যুলুশন (অ্যাস্পেক্ট রেশিও ১৬:১০) অর্থাৎ প্রতি ইঞ্চিতে ৩০০পিক্সেল। সেই হিসেবে আইপ্যাড ৩ কেও ছাড়িয়ে গেল নেক্সাস ১০।

আইপ্যাড ৩ এবং সারফেসের সাথে তুলনামূলক ভাবে নেক্সাস ১০ এর অবস্থান-
সারফেস আরটি - ১৩৬৬X৭৬৮, ১৪৮ পিপিআই
সারফেস প্রো - ১৯২০X১০৮০, ২০৮ পিপিআর
অ্যাপল আইপ্যাড ৩ - ২০৪৮X১৫৩৬, ২৪৮ পিপিআই
গুগল নেক্সাস ১০ - ২৫৬০X১৬০০, ১০.১" ২৯৯ পিপিআই

এখন নেক্সাস ১০ যদি গ্যালাক্সি ট্যাব ২ ১০.১ এর মত ১০" প্যানেল সহ সরবরাহ করা হয় তাহলে পিক্সেল প্রতি ঘনত্বের পরিমাণ হবে ২৯৯ আর যদি ৯.৭" প্যানেল সহ বের হয় তাহলে হবে পিক্সেল প্রতি ঘনত্বের পরিমাণ ৩১১। অর্থাৎ যেভাবে বাজারে আসুক না কেন নেক্সাস ১০ এর ডিসপ্লে অ্যাপলের আইপ্যাড ৩ এবং মাইক্রোসফটের সারফেস অপেক্ষা উন্নত মানের। এবার দেখা যাক নেক্সাস ১০ এর জবাবে অ্যাপল আর মাইক্রোসফট কি বের করে?