বেলকিনের উইমো বেবি মনিটর

(প্রিয় টেক) কম্পিউটার পেরিফেরাল নির্মাতা বেলকিন এর উইমো পণ্যগুলো তৈরি করা হয়েছে ঘরকে স্বয়ংক্রিয় করার জন্য। আর এ ক্ষেত্রে যে পণ্য নতুন সংযোজিত হল সেটি হচ্ছে উইমো বেবি। আপনার সদ্য প্রসূত শিশুটির উপর নজর রাখার জন্যই নির্মিত হয়েছে আকর্ষণীয় ডিজাইনের এই ডিভাইসটি।
ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে এবং মাইক্রোফোনের মাধ্যমে একই সাথে ছয় ছয়টি ডিভাইসে পৌঁছে দিবে আপনার শিশুর কণ্ঠ। ওয়াইফাই ছাড়াও থ্রিজি এবং ফোরজি প্রযুক্তি ব্যবহার করেও ডিভাইসটি কাজ করতে পারে। রয়েছে উইমো বেবি অ্যাপ যা ব্যবহার করে আপনি আপনার অ্যাপল ডিভাইস থেকে শিশুর উপর নজর রাখতে সক্ষম হবেন।

এক বছরের গ্যারান্টি সহ ডিভাইসটির মূল্য $৯০ মার্কিন ডলার।














