হুন্দাই হেডফোন বাজারে

PriyoTech's picture

(প্রিয় টেক) সাশ্রয়ী মূল্যে ক্রিস্টাল সাউন্ডের বিশ্বনন্দিত হুন্দাই ব্রান্ডের চারটি নতুন হেডফোন দেশের বাজারে এনেছে শীর্ষ স্থানীয় প্রযুক্তি পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সদ্য বাজারে অবমুক্ত হওয়া এমভি মডেলের হেডফোনগুলো দিয়ে ব্যবহারকারী গান শোনার পাশাপাশি কথাও বলতে পারবেন মন খুলে। হেডফোনগুলোর সেনসিভিটি ১১৬ ডেসিবল, ফ্রিকোয়েন্সি রেসপন্স ২০ হার্জ থেকে ২০ কিলোহার্জ। হুন্দাই HY-300MV মডেলের দাম ৩৫০ টাকা HY-500MV এর দাম ৩০০ টাকা, হুন্দাই HY-501MV এর দাম ৫০০ টাকা এবং হুন্দাই HY-610MV এর দাম ৬০০ টাকা।

নতুন এই হেড ফোন কেনার জন্য বিস্তারিত জানতে ফোন করতে পারেন ০১৭৩০ ০৫৮ ০৯৫ নম্বরে।