আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীর সাথে এবার যুক্ত হল মৎস্য রোবট

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) ট্যাংক, জেট বিমান, দ্রোণ এবং রবোটিক ঘোড়ার মত প্রাণীর পর মার্কিন সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে যুক্ত করলো রোবট মাছ। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ পানির নিচে চলে এমন টুনা মাছের মত দেখতে একটি যান তৈরি করছে বলে জানিয়েছে বিজ্ঞান সংক্রান্ত সাইট স্পেস অ্যান্ড রোবট।

টুনা মাছের মত দেখতে এই রোবটের নাম বায়োসুইমার। এই মাছাকৃতির যন্ত্রটির সহজে দুর্যোগময় আবহাওয়া এবং দুর্গম স্থানে খুব সহজেই পৌঁছাতে পারবে। জলযান রোবট তৈরির কাজে টুনা মাছের আকৃতি বেছে নেবার কারণ, এই মাছ অত্যন্ত দ্রুত গতিতে বাঁধা এড়িয়ে চলতে পারে ও এই বিশেষ আকৃতি এটি হাজারো বছরের বিবর্তনের মাধ্যমে পেয়েছে। এটি আমেরিকার নৌ বন্দরসমূহ পর্যবেক্ষণ ও পাহারা দেবার কাজে ব্যবহার করা হবে বলে যানা যায়।

বোস্টন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের অ্যাডভানস সিস্টেম গ্রুপ বর্তমানে এই রোবটটি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

এটি কোন শিপের বাইরে থেকেই ভেতরে পর্যবেক্ষণ করতে পারবে। এছাড়াও পিয়ার ও বন্দর নিরাপত্তার কাজে দারুণ কাজে আসবে।

Tags: