নোকিয়া লুমিয়া ৯২০ বনাম লুমিয়া ৮২০

oritro.ahmed's picture

(প্রিয় টেক) নোকিয়া লুমিয়া ৯২০ এর বাজারে আসার খবরের পর নোকিয়ার শেয়ারের মূল্য হ্রাস এবং লুমিয়া ৯২০ এর ক্যামেরাতে ধারণকৃত ভিডিও নিয়ে নোকিয়ার প্রতারণার খবর এর মধ্যেই সামনে এসেছে। এর মধ্যেই জনমনে লুমিয়া ৯২০ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এই স্মার্টফোনের বৈশিষ্ট্য কি এবং নতুন কি আছে এতে?

  নোকিয়া লুমিয়া ৯২০ নোকিয়া লুমিয়া ৮২০
 
ডিসপ্লে ৪.৫ ইঞ্চি নোকিয়া পিওর মোশন এইচডি + ডাব্লিউএক্সজিএ আইপিএস এলসিডি সুপার সেনসিটিভ বা সংবেদনশীল টাচ স্ক্রিন উচ্চ ব্রাইটনেস এর সাথে নোকিয়া ক্লিয়ারব্ল্যাক, সেই সাথে সূর্যালোকে পড়ার জন্য আলাদা সংযুক্ত ৪.৩ ইঞ্চি ক্লিয়ারব্ল্যাক ও.এল.ই.ডি ডাব্লিউএক্সজিএ ৮০০x৪০০ সুপার সেনসিটিভ বা সংবেদনশীল টাচ স্ক্রিন উচ্চ ব্রাইটনেস এর সাথে নোকিয়া ক্লিয়ারব্ল্যাক, সেই সাথে সূর্যালোকে পড়ার জন্য আলাদা সংযুক্ত
ব্যাটারী ২০০০ এমএএইচ এর সাথে সমন্বিত কিউ আই ওয়ারলেস চার্জার ১৬৫০ এমএএইচ এর সাথে কিউ আই ওয়ারলেস চার্জার ব্যবহারের সুবিধা
প্রসেসর ১.৫ গিগাহার্জ ডুয়াল কোর স্ন্যাপড্রাগন এস ফোর ১.৫ গিগাহার্জ ডুয়াল কোর স্ন্যাপড্রাগন এস ফোর
মূল ক্যামেরা ৮.৭ মেগাপিক্সেল সাথে নোকিয়া পিউরভিউ অপটিক্যাল ইমেজিং ষ্ট্যাবিলাইজেশন এবং কার্ল জেইস অপটিকস ফুল ১০৮০পি এইচডি ভিডিও ধারন, ফ্রেমরেট প্রতি সেকেন্ড ৩০ ৮ মেগাপিক্সেল অটোফোকাস সাথে কার্ল জেইস অপটিকস ডুয়েল এল.ই.ডি ফ্ল্যাশ ফুল ১০৮০পি এইচডি ভিডিও ধারন, ফ্রেমরেট প্রতি সেকেন্ড ৩০ ফ্রেম
সামনের ক্যামেরা ১.২ মেগাপিক্সেল সাথে ৭২০পি এইচডি ভিডিও ধারন ভিজিএ
র‍্যাম ১ গিগাবাইট ১ গিগাবাইট
স্টোরেজ ৩২ গিগাবাইট মেমরী সাথে ৭ গিগাবাইট ফ্রী স্কাইড্রাইভ স্টোরেজ ৮ গিগাবাইট মেমরী, মাইক্রো এস ডি কার্ড সুবিধা সাথে ৭গিগাবাইট ফ্রী স্কাইড্রাইভ স্টোরেজ

 

 
 

এখানে দেখা যাচ্ছে, ক্যামেরা এবং ষ্টোরেজ এর ক্ষেত্রে উন্নতি সাধন করেছে নোকিয়া। ব্যাটারীর ক্ষমতা বাড়ানো হয়েছে। আশা করা যাচ্ছে, আপনি আরো কিছু সময় বেশি উপভোগ করতে পারবেন এই স্মার্টফোনটিকে। এখন এটা মার্কেটে কি প্রভাব ফেলে সেটাই দেখার অপেক্ষা।