বিএমডব্লিউ ও থার্মালটেক আনলো আগামী প্রজন্মের গেমিং মাউস

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সম্প্রতি বিএমডব্লিউ গ্রুপ তৈরি করলো ভবিষ্যৎ প্রজন্মের গেমিং মাউস। লেভেল ১০ এম নামের এই গেমটি এতোটাই আধুনিক যে এর প্রস্তুতকারকরা বলছেন, একে সাধারণ মাউসের সঙ্গে তুলনা করা অনেকটা হাই-পারফরম্যান্স গাড়িকে ফ্যামিলি ভ্যানের সঙ্গে তুলনা করার মতোই।

মাউসটির উপরের অংশ গেমারের হাতের জন্য আরামদায়ক করতে উচ্চতা ও প্রস্থে প্রয়োজনমতো অ্যাডজাস্ট করার সুবিধা রয়েছে। এছাড়াও মাউসটির উপরের অংশে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন রয়েছে যাতে করে গেমারের হাতের তালু ঠাণ্ডা থাকে। সেইসঙ্গে এতে এমন সফটওয়্যার রয়েছে যা গেমের ভিজুয়ালের জন্য ডিপিআই রেট রিড করতে পারে।

আর যারা মাউসে কিছুটা আলোকসজ্জা পছন্দ করেন, তাদের জন্য এতে বিভিন্ন রঙের লাইট দেয়া হয়েছে বলেও জানা গেছে।

থার্মালটেকের ওয়েবসাইট থেকে খুচরা বিক্রেতারা এই লেভেল ১০ এম মাউসটি কিনতে পারবেন। এছাড়াও গেমাররা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বড় আকারের খুচরা স্টোর থেকে ৯৯ ডলারে এই মাউসটি কিনতে পারবেন বলেও সূত্র জানিয়েছে।