স্যামসাংয়ের পকেট বিনোদন: গ্যালাক্সি প্লেয়ার ৫.৮

PriyoTech's picture

(প্রিয় টেক) গ্যালাক্সি প্লেয়ার ৫.৮ নামে বিনোদনমূলক একটি ডিভাইস বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। প্রতিষ্ঠানটি সম্প্রতি তার স্যামসাংটুমরো নামক সাইটের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। ৫.৮" পর্দা বিশিষ্ট এই ডিভাইসটির মাধ্যমে সেরা শিক্ষার অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে বলে উল্লেখ করেছে স্যামসাং।

গ্যালাক্সি প্লেয়ারের ৫.৮" স্ক্রিনটির রেজ্যুলুশন ৯৬০X৫৪০ পিক্সেল হলেও এনগ্যাজেট গ্যালাক্সি এসথ্রির উচ্চ রেজ্যুলুশনের ৪.৮" অ্যামোলেড পর্দাটিকেও তুলনামূলকভাবে নিষ্প্রভ করে ফেলেছে বলে জানিয়েছে।

পর্দাটির অ্যাস্পেক্ট রেশিও ১৬:৯ এবং উচ্চ-মানের স্টেরিও স্পিকার, এমডিএনএলই (মোবাইল ডিজিটাল ন্যাচারাল ইঞ্জিন) এর মত মোবাইল টিভি প্রযুক্তি ব্যবহার করার কারণে এই মিডিয়া প্লেয়ারটি দর্শকদেরকে দিবে মাল্টিমিডিয়া এবং ভিডিও লেকচার উপভোগ করার নতুন অভিজ্ঞতা।

অ্যানড্রয়েড ৪.০ এবং স্যামসাংয়ের মিডিয়া প্লেয়ারে এই প্রথম সর্বশেষ প্রজন্মের টাচউইজ ইউআই এর আবির্ভাব ঘটলো গ্যালাক্সি প্লেয়ার ৫.৮ এ। অন্যান্য সুবিধার মধ্যে ১৬ ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোসএসডি স্লট এবং ফ্রন্ট ভিজিএ ক্যামেরা। বিশাল পর্দাটিকে জীবন্ত রাখার জন্য স্যামসাং দিয়েছে ২৫০০ এমএএইচ এর একটি ব্যাটারি। এছাড়া ব্লু-টুথ ৪.০, ওয়াইফাই, জিপিএস এবং ১ গিগাবাইট র‍্যাম রয়েছে বলে ধারণা করা যাচ্ছে (সূত্র: ছবি)।