নিরাপদে ডেটা স্টোর করুন-১ : ন্যাস ডিভাইস

fatema promy's picture

(প্রিয় টেক)অনেক সময় ডেটা স্টোর করা বেশ প্রয়োজনীয় এবং একই সাথে স্টোর করা ডেটা নিরাপদে রাখাটা দুরূহও বটে! এই সমস্যা দূর করতে নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ বা ন্যাস এর মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখতে পারেন। চলুন জেনে নিই ন্যাস সম্পর্কে সাধারণ কিছু তথ্য ।


NAS ডায়াগ্রাম

ন্যাস ডিভাইসকে এককথায় সার্ভার বলা চলে কিন্তু সার্ভার যেরকম অনেক রকম সুবিধা প্রদান করে থাকে ন্যাস তা না করে শুধুমাত্র একটা বিষয়ের দিকে লক্ষ্য রাখে আর তা হচ্ছে তথ্য সংরক্ষণ এবং চাহিবা মাত্র প্রদান। ন্যাস ডিভাইস একটি স্বতন্ত্র ডাটা স্টোরেজ সিস্টেম যা আপনার কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত না থেকেও আপনাকে ডাটা সুরক্ষিত করার সুযোগ দেবে। এটি ওয়াই-ফাই বা নেটওয়ার্ক ক্যাবলের মাধ্যমে যুক্ত থাকে । আপনি চাইলে অনেকগুলো কম্পিউটার থেকে একসাথে ডাটা ব্যবহার বা শেয়ার করতে পারবেন ।

এটি আপনার পিসিতে ‘নেটওয়ার্ক’-এ একটি আলাদা ডিস্ক হিসাবে দেখাবে । কিছু কিছু ন্যাস ডিভাইস আপনাকে আরও কিছু বিশেষ অপশন দেবে যা আপনার কাজ গুলোকে আরও সহজ করে দেবে ।

NAS বক্স

রাতে ঘুমানোর সময় বা ব্যস্ততার সময় পূর্বে ঠিক দেওয়া শিডিউল অনুযায়ী অটোমেটিক ডাটা ব্যাক আপ করবে ন্যাস। এছাড়াও রয়েছে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থান থেকে ডাটা অ্যাক্সেস করার সুবিধা। এতে রয়েছে বিল্ট ইন “বিট টরেন্ট ক্লায়েন্ট” যা আপনার পিসি বন্ধ থাকা অবস্থায়ও মুভি ও মিউজিক ফাইল ডাউন লোড করার সুযোগ দেবে ।

ন্যাস ডাটা স্টোর করার জন্য অত্যন্ত কার্যকর পদ্ধতি, তবে এটি পোর্টেবল হার্ড ডিস্কের চেয়ে অনেক ব্যয়বহুল। আর ব্যবহার করতে চাইলে প্রয়োজন হবে রাউটার, আর একাধিক কম্পিউটার থাকলে লাগবে সুইচ।

বাফেলো, নেটগিয়ার ইত্যাদি কোম্পানি অনেক ভালো ন্যাস বক্স তৈরি করে থাকে। তবে এগুলো অনেক ব্যয়বহুল। এইচপি-এর স্মার্ট মিডিয়া সার্ভার উইন্ডোজ হোম সার্ভার প্লাটফর্ম ব্যবহার করে, যার ইন্সটলেশন খুবই সহজ । তাই ডাটা স্টোরে কোন সীমাবদ্ধতা নেই যদি আপনার বাজেটে সীমাবদ্ধতা না থাকে ।

Tags: