আইফোন ফোর এস-কে আইফোন ফাইভ ভেবে ধোঁকা খেল মার্কিন জনতা!

(প্রিয় টেক) অ্যাপলের আইফোন উন্মোচন উপলক্ষ করে মজার এক কাণ্ড করেছেন মার্কিন কমেডিয়ান জিমি কিমেল। তিনি লস অ্যাঞ্জেলস এর রাস্তায় দাঁড়িয়ে থেকে হেটে যাওয়া সাধারণ মানুষদেরকে ডেকে ডেকে তার হাতে থাকা আইফোন ফোর এসটি দেখিয়ে বলেন এটি আইফোন ফাইভ এবং তাদের কাছ থেকে নতুন আইফোন সম্পর্কে প্রতিক্রিয়া জিজ্ঞাসা করেন।

বিস্ময়কর ব্যাপার হচ্ছে আইফোন আগামী ২১ সেপ্টেম্বরের আগে কোথাও পাওয়া যাবে না জেনেও এই সকল ব্যক্তি কিমেলের হাতের আইফোন ফোর এসকে সত্যিকারের আইফোন ফাইভ বলেই ধরে নেয় এবং নিজেদের মতামত ব্যক্ত করেন।
আরো বিস্ময়কর হচ্ছে এদের অনেকেই আইফোন ফোরএস এর মালিক এবং আইফোন ফাইভ অপেক্ষাকৃত বড় এবং পেছন দিকটা অন্য ধরণের জানা স্বত্বেও দুইটি ফোন পাশাপাশি ধরার পরেও তারা এই ভুলটা করেছে। এখানে ভিডিওটি দেয়া হলে-













