আগামী মাসে মার্কিন বাজারে আসছে সনি এবং এলজির ফোরকে টিভি

PriyoTech's picture

(প্রিয় টেক) সনির ৮৪" ফোরকে টেলিভিশনের কথা ইতোমধ্যে ভুলে যাননি নিশ্চয়। সম্প্রতি সনি আইএফই মেলায় উন্মোচন করে এই বিশালাকৃতির টেলিভিশনটি। সে সময় প্রাপ্তি এবং মূল্য সম্পর্কে কোন ধারণা না দিলেও এখন এ ব্যাপারে তথ্য প্রদান করেছে।

ব্রাভিয়া এক্সবিআর-৮৪x৯০০ (অথবা কেডি-৮৪x৯০০৫) ৬ সেপ্টেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রাক-ক্রয় করা যাচ্ছে আর মূল্য $২৫,৬০০ মার্কিন ডলার বা ৳২০,৪৪,৩৭৫ টাকা (এর সাথে শুল্ক+লাভ যুক্ত করুন)। তবে এই মুহূর্তে অর্ডার করা গেলেও টেলিভিশনটি হাতে পেতে হলে নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সনি।

এলজিঃ

এদিকে সর্বপ্রথম ফোরকে টেলিভিশন ঘোষণা প্রদানকারী প্রতিষ্ঠান এলজি জানিয়েছে প্রতিষ্ঠানটি তার ৮৪" ফোরকে টেলিভিশনটি এ মাসে কোরিয়ার বাজারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অক্টোবর মাস থেকে পাওয়া যাবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি টিভিটির মূল্য $১৯,৯৯৯ মার্কিন ডলার বা ৳১৬,৩৫,৪১৮ টাকা হিসেবে ধার্য করেছে।

কি বললেন এত টাকা কৈ পাবেন, সোনালি ব্যাংকে একবার ঢু-মেরে দেখতে পারেন। শুনেছি সেখানকার কর্মকর্তাদের দাতার শরীর। এ ধরণের ১৬-২০ লাখ টাকা এদের এমনিই দিয়ে দেয়ার কথা!