এইচএমজেড-টি২ সনির আগামী প্রজন্মের ত্রিমাত্রিক হেডস আপ ডিসপ্লে

PriyoTech's picture

(প্রিয় টেক) আইএফএ ২০১২ মেলায় সনি তার আগামী প্রজন্মের পরিধানযোগ্য ডিসপ্লে এইচএমজেড-টি২ নিয়ে হাজির হলেও তা জনসম্মুখে নিয়েও আসেনি এবং খুব একটা উচ্চবাচ্যও করেনি। এটি সনির দ্বিতীয় সংস্করণ হলেও প্রযুক্তিগতভাবে খুব একটা পরিবর্তন না হওয়ায় এই লুকিয়ে রাখার প্রচেষ্টা।

গত বছরে সনি তার ত্রিমাত্রিক ডিসপ্লে ইউনিটের প্রথম সংস্করণ টি১ বের করে। টি২ সংস্করণে সনি শুধু পরিধানের ব্যবস্থাটি আরামদায়ক করেছে। তবে এই পরিবর্তনের কারণে টি২ পূর্বের সংস্করণ অপেক্ষা ১০০ গ্রাম হালকা হয়েছে এবং পরিবর্তনযোগ্য যন্ত্রাংশগুলোতে ভবিষ্যৎ পরিবর্তনের সুযোগের ব্যবস্থা করা হয়েছে।

ডিভাইসটি মাথায় পড়ার সাথে সাথে আপনি ০.৭ ইঞ্চি আকৃতির একজোড়া ওলেড মনিটরের দেখা পাবেন। এই ছোট্ট আকৃতির মনিটরগুলো আপনাকে দিবে ৪৫ ডিগ্রি ত্রিমাত্রিক বিনোদন উপভোগ করার সুবিধা। এছাড়া ৩৬০ ডিগ্রি ভার্চুয়ালফোন প্রযুক্তি ব্যবহার করার কারণে পাবে ৫.১ সারাউন্ড সিস্টেমে শব্দ শোনার অভিজ্ঞতা। অবশ্য হেডফোন জ্যাকও পাবেন।

ডিসপ্লে হেডটির ভেতরের মনিটর দুটি আলাদা ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ঠিক করা যাবে, রয়েছে ভিউয়িং মুড পরিবর্তন করার সুবিধা। যার মাঝে ধীর দৃশ্যের জন্য ২৪পি ট্রু সিনেমা প্রযুক্তি এবং অ্যাকশন দৃশ্যের জন্য ক্লিয়ার মুড রয়েছে এবং ছবির মান এর জন্য রয়েছে অটো কালার তাপমাত্রা প্রযুক্তি।

গ্যালারি:

ভিডিও: