প্যানাসনিক বের করলো ১৪৫" ৮কে প্রযুক্তির প্লাজমা টিভি

(প্রিয় টেক) গত কয়েকদিন ধরে ফোরকে টিভির কথা জেনে যদি টাকা জমানোর কথা ভেবে থাকেন তাহলে বলব একটু অপেক্ষা করুন। কেন? কারন এবার এইটকে (8k) টিভির ঘোষণা দিল প্যানাসনিক! তাও আবার যে সে আকার নয় একেবারে ১৪৫" আকারে!

জাপানের এনএইচকে (বিশ্বের একমাত্র এইট কে টিভি যন্ত্রাংশ নির্মাতা)র সহায়তায় প্যানাসনিক প্লাজমা প্রযুক্তি ব্যবহার করে এই টেলিভিশনটি বের করেছে। টিভিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রধানত এনএইচকে এইটকে টেলিভিশন সম্প্রচার প্রযুক্তি সম্পর্কে সকলকে উৎসাহী করে তোলার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে। তবে ২০২০ সালে যখন এই প্রযুক্তি ভিত্তিক টিভি অনুষ্ঠান সম্প্রচার শুরু করা হবে তখন টিভিটি পাওয়া যাবে।

তবে এখন পাওয়া যাক বা না যাক প্যানাসনিক যে এই সুপার হাই ভিশন টিভি প্রযুক্তি ক্ষেত্রে একধাপ এগিয়ে থাকলো অনস্বীকার্য।
আমাদের তো আর এই টেলিভিশনের সামনের দাঁড়ানো সম্ভব হয় নি, কিন্তু প্রযুক্তি সাইট এনগ্যাজেটের হয়েছে। সাইটটি তার প্রতিবেদনে পর্দাটিকে 'সত্যিকারের বিস্ময়কর-উৎসাহধর্মী' বলে উল্লেখ করেন এবং জানায় ছবির মান এতো ভালো যে টিভির একদম সামনে দাঁড়িয়ে থেকে তারা কোন পিক্সেল দেখতে পাননি এবং রঙ অত্যন্ত প্রাকৃতিক বলে অভিহিত করেন।

৮কে অনুষ্ঠান সম্প্রচার করলে দর্শকরা পাবে ৭৬৮০X৪৩২০ পিক্সেল বা ৩২ মেগাপিক্সেল ছবির সমতুল্য। যা বর্তমান বাজারে পাওয়া যায় এমন এইচডি টিভিগুলো অপেক্ষা ১৬ গুণ উজ্জ্বল। বিভিন্ন প্রযুক্তি সাইটগুলো এই টিভিতে প্রদর্শিত ছবি দেখে জানালা দিয়ে বাইরে তাকানোর মত অভিজ্ঞতা অর্জন করেছেন বলে উল্লেখ করেছে।
যাই হোক আপাতত দুধের সাধ ঘোলে মেটানোর মত ইউটিউব ভিডিও দেখেই শান্ত হন-














