এবার ফোরকে টিভি নিয়ে এলো তোশিবা

(প্রিয় টেক) ব্যাপারটা ক্লান্তি কর হয়ে উঠেছে! মানে প্রথমে ব্যাপারটা ওয়াও ছিল, তারপর বাহ! আর এখন হুমম অবস্থায় চলে গিয়েছে। আমি ফোরকে রেজ্যুলুশনের টেলিভিশনের কথা বলছি। প্রথমে এলজি পরে সনি এবং এখন ফোরকে টেলিভিশনের ঘোষণা দিল জাপানের আরেক প্রযুক্তি পণ্য নির্মাতা। বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০১২ মেলায় তোশিবা নিয়ে এলো নিজস্ব ৮৪" ফোরকে টেলিভিশন।

তবে এলজি, সনি এবং তোশিবার মাঝে এলজির টেলিভিশনটির রেজ্যুলুশন সবচেয়ে বেশি ৪০৯৬ x ৩০৭২ পিক্সেল। সনি আর তোশিবা ব্যবহার করেছে এর চাইতে একটু কম ৩৮৪০X২১৬০ পিক্সেল। সনি এবং তোশিবা উভয় প্রতিষ্ঠান তাদের টিভি নির্মাণের ক্ষেত্রে একই নির্মাতার কাছ থেকে প্যানেল সংগ্রহ করেছে বলে মনে হচ্ছে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানিয়েছে সনি এবং তোশিবার মধ্যে তোশিবার বাহ্যিক চেহারা সনির চাইতে আকর্ষণীয়। তবে এর জন্য সনির টেলিভিশনের দুই ধারে স্পিকার থাকা এবং তোশিবার ক্ষেত্রে না থাকাকে দায়ী করেছে তারা। এই টিভির ক্ষেত্রেও ছবির মান অত্যন্ত ভাল বলেই উল্লেখ করেছে সাইটটি। এবং বিশাল আকৃতির কারণে ছবির প্রতিটি পিক্সেল বোঝা যায় বলে জানিয়েছে এনগ্যাজেট এবং ব্যবহারকারীকে টিভি থেকে বেশ খানিকটা দূরে বসে দেখার পরামর্শ দিয়েছে তারা।
কোয়াড ফুল এইচডি এই টেলিভিশনের ছবি প্রদর্শনের জন্য তোশিবা ব্যবহার করেছে তাদের সিভো ফোরকে ইঞ্জিন।
টিভিটি আগামী বছরের প্রথমার্ধে পাওয়া যাবে বলে জানিয়েছে তোশিবার মুখপাত্র, মূল্য সে সময় নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
গ্যালারি:
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |





















