মার্ক জুকারবার্গের ব্যক্তিগত ছবি আবার ফাঁস!

(প্রিয় টেক) ফেসবুক প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের ব্যক্তিগত ছবি দ্বিতীয়বারের মত ফাঁস হয়ে গেল। সম্পূর্ণ খালি গায়ের ছবিটি বর্তমানে ইন্টারনেট গরম সংবাদ। ছবিটি কোথায় তোলা হয়েছে তা জানা না গেলেও এর মধ্যে দিয়ে ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা আবার প্রশ্নের সম্মুখীন হয়েছে।

জুকারবার্গের এই জামা হীন ছবি প্রথম ছবি আদান-প্রদানের সাইট ইমজার এ প্রকাশিত হয়। ছবিটি যিনি পোস্ট করেন তিনি জানান ছবিটি ফেসবুকের প্রকৌশল বিভাগের পরিচালক অ্যানড্রু বোজওর্থ ভুল করে পোস্ট করেছিলেন। ছবিটি প্রকাশ হবার কয়েক মিনিটের মধ্যেই ডিলিট করে দেন বোজওর্থ কিন্তু ইন্টারনেট কি সহজে কিছু ভুলতে দেয়?
ইন্টারনেটে ছবিটি ছড়িয়ে পরলে গকার আরেকটি ছবি পোস্ট করে। এই ছবিতে ফেসবুকের প্রকল্প ব্যবস্থাপক স্যাম লেসিন, ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জাস্টিন শেফার এবং আরো অনেককে অর্ধ নগ্ন অবস্থায় দেখা যায়।
আইবিআইটাইমস এর জানিয়েছে ছবিগুলো শেফারের বিয়ের অনুষ্ঠানের ছবি। তিনি ৪ অগাস্ট মিলব্রুক নিউ ইয়র্কে অ্যানাবেল টিলকে বিয়ে করেছেন বলে জানা গিয়েছে।















