স্যামসাংয়ের ৭৫" এলসিডি টিভি

(প্রিয় টেক) দক্ষিণ কোরিয়ার বাজারে ৭৫" টপ-অব-দা-লাইন এলসিডি টিভি নিয়ে এলো স্যামসাং। ইএস ৯০০০ লেড এইচডিটিভিটি প্রতিষ্ঠানটির ৫৫"-ওলেড টিভিকে ম্লান করে দিয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বোদ্ধারা।

১০৮০পি সম্পূর্ণ রেজ্যুলেশনের টেলিভিশন সেটটি আকৃতি অনেকের বাসার জানালার চাইতে বড় বলে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার।
স্যামসাং টিভিটিকে স্মার্ট টিভি হিসেবে উল্লেখ করে জানিয়েছে ব্যবহারকারীরা নেটফ্লিক্স, বিবিসি স্পোর্টস, বিবিসি আইপ্লেয়ার (যুক্তরাজ্যের জন্য) মত ইন্টারনেট ভিত্তিক ভিডিও দেখতে পাবে, ভিডিও কল গেশ্চার এবং ফেস-রেকগনিশন প্রযুক্তি সুবিধা গ্রহণ করার জন্য রয়েছে ওয়েবক্যাম।

৭৫ইএস৯০০০ মডেলটির সাথে রয়েছে ওয়াইফাই সংযোগ ব্যবস্থা। যা ব্যবহার করে ওয়্যারলেস স্পিকার সিস্টেম এবং হোম নেটওয়ার্ক এর সাথে যুক্ত করতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া স্মার্টফোন থেকে ভিডিও, ছবি এবং সংগীত স্ট্রিম করা যাবে।

টিভিটির মূল্য $১৭,৪৪৩ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।



















