৫৫" ওলেড টিভি বাজারজাত করার ঘোষণা দিল স্যামসাং

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রথম দেখা সিইএস মেলায়। স্যামসাংয়ের ৫৫" ওলেড এইচডিটিভি। তখনো পরীক্ষামূলক। স্যামসাং আবারো নিয়ে এসেছে এই টিভিটিকে ওয়ার্ল্ড ফেয়ার এ। কিন্তু অবস্থানের একটু পরিবর্তন হয়েছে, এখন সে বিশ্বের প্রথম ব্যাপক উৎপাদিত ৫৫" ওলেড টিভি ইএস৯৫০০। টিভিটির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে ভয়েস এবং গেশ্চার কন্ট্রোল, স্মার্ট কন্টেন্ট এবং স্মার্ট এভ্যুলেশন আপগ্রেডেবল ডুয়েল কোর সিপিইউ।

রয়েছে স্যামসাং এর স্মার্ট ডুয়েল ভিউ প্রযুক্তি। যার মাধ্যমে একই স্ক্রিনে একই সাথে দুইটি ভিন্ন অনুষ্ঠান (টুডি) দেখা সম্ভব হবে (ব্যবহারকারীরা থ্রিডি গ্লাসের সাহায্যে দেখতে পারবেন আর সাউন্ড আসবে হেডফোনের মাধ্যমে)।

টিভিটির প্রতিটি পিক্সেল আলাদা আলাদা ভাবে প্রজ্বলিত হবার কারণে স্যামসাং জানিয়েছে তাদের এই টিভিটি আগের চাইতে ২০ গুণ ভালো রঙ প্রদর্শন করতে সক্ষম হবে।

এ বছরের দ্বিতীয়ার্ধে টিভিটি বাজারে আসবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। মূল্য ধরা হয়েছে $৯ হাজার মার্কিন ডলার।