হ্যাসলব্লেড এর মেগাপিক্সেল ভরপূর এইচ৫ডি ডিজিটাল ক্যামেরা

ইকবাল আহসান's picture

(প্রিয় টেক) ফটোকিনা ২০১২: হ্যাসলব্লেড তার মধ্য ফরম্যাট ভিত্তিক এইচ সিস্টেম লাইনটির সকল ক্যামেরা এবং লেন্স এর আপডেট করা হয়েছে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটির মতে এর ফলে ক্যামেরাগুলোর ফোকাস ফিচারটি আরো ভালো এবং বাজারের সবচেয়ে বড়, উজ্জ্বল ইমেজ ভিউফাইন্ডার রয়েছে।

এইচ৫ডি'র মান উন্নয়ন করা হলেও বাহ্যিক ভাবে ক্যামেরাটিতে কোন পরিবর্তন আনা হয়নি। সেই একই ভিডিও ক্যামেরার মত বডি, সাথে সামনে থেকে শুরু হয়ে পেছনে গিয়েছে এমন একটি অপটিক্যাল ভিউফাইন্ডার, রয়েছে বড়, উজ্জ্বল এবং সহজে পাঠযোগ্য পর্দা। এছাড়া অপটিক্যাল ভিউফাইন্ডারের ডান দিকে ছোট্ট একটি সাদাকালো পর্দা রয়েছে। ক্যামেরাটি পূর্ব সংস্করণ অপেক্ষা আরো মজবুত, আরো ভালো পানিরোধক এবং নিয়ন্ত্রকগুলোর আকার বৃদ্ধি করা হয়েছে।

লুনার এর মত এই মেলায় আনা এইচ৫ডি টি একটি পরীক্ষামূলক সংস্করণ। ফলে ক্যামেরাটির সকল বৈশিষ্ট্য এখনো কার্যকরী নয়। তবে ক্যামেরাটি এই ডিসেম্বরেই বাজারে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মুখপাত্র আর মূল্য শুরু হবে মাত্র ১৩ হাজার ইউরো থেকে এবং সর্বোচ্চ মূল্য হবে ৩০ হাজার ইউরো। মূল্য নির্ভর করছে মেগাপিক্সেল এর উপর, পাবেন ৪০, ৫০ অথবা ৬০ মেগাপিক্সেল সংস্করণে।

বিশেষ বৈশিষ্ট্য:

  • নতুন এইচ সিস্টেম লেন্স: এইচসিডি ৪.৮/২৪মিমি;
  • ওয়াইড লেন্সের সাহায্য দারুণ ক্লোজ-আপ পারফরমেন্স পাবার জন্য নতুন ম্যাক্রো কনভার্টার;
  • দ্রুত প্রাকদর্শন এবং প্রিন্টের জন্য 'র'+জেপেগ মুড;
  • সঠিক এবং দ্রুত ফোকাসের জন্য ট্রু ফোকাস II;
  • টিথার্ড মুডে ক্যামেরা তথ্য এবং ছবি প্রাকদর্শনের সুবিধা;
  • বাজারের সবচেয়ে বড় এবং উজ্জ্বল ভিউফাইন্ডার;
  • নতুন আরো বড় বাটন এবং সহজে পাঠযোগ্য পর্দা;
  • অপশনাল ব্যাটারি অ্যাডাপ্টার;
  • নতুন আরো বড় বাটন এবং সহজে পাঠযোগ্য পর্দা;