ক্যাননের নতুন ফুলফ্রেম ডিএসএলআর ইওএস ৬ডি

(প্রিয় টেক) এমন একটা সময় ছিল যখন ফুল-ফ্রেম সেন্সর সমৃদ্ধ ক্যানন ক্যামেরা কিনার জন্য আপনাকে ৫ডি মার্ক ৩ অথবা ১ডি X এর মত দামী ক্যামেরার কথা চিন্তা করতে হত। আর এ ধরণের ক্যামেরার যে কি পরিমাণ দাম সে ক্যামেরা প্রেমী মাত্রই জানেন। কিন্তু আর নয়, ক্যানন আজ ইওএস ৬ডি নামক নতুন একটি ডিজিটাল এসএলআর ক্যামেরার ঘোষণা দিয়েছে।

ক্যামেরাটিকে ক্যানন এই শ্রেণীর মধ্যে সবচেয়ে ছোট, হালকা এবং সস্তা বলে অভিহিত করেছে। মাত্র ৬৯০ গ্রাম ওজনের ইওএস ৬ডি ক্যামেরাটি ৫ ডি মার্ক ৩ অপেক্ষা ২০% হালকা এবং মূল্য $২০৯৯ মার্কিন ডলার হবার কারণে মার্ক থ্রি অপেক্ষা প্রায় $১৪০০ মার্কিন ডলার কম খরচ হচ্ছে আপনার। আর এ কারণে ক্যামেরাটিকে অনেকেই নিকনের ডি ৬০০ সাথে তুলনা করেছে।

বিশাল সেন্সর ছাড়াও এই ক্যামেরায় প্রথমবারের মত ওয়াইফাই সুবিধা যুক্ত করেছে ক্যানন। ফলে প্রতিষ্ঠানটির নির্মিত আইফোন এবং অ্যানড্রয়েড ভিত্তিক অ্যাপ ব্যবহার করেই ক্যামেরার সেটিং পরিবর্তন করতে পারবে স্থিরচিত্রগ্রাহকেরা, লাইভ রিমোট সুবিধার মাধ্যমে ছবিগুলোতে জিওট্যাগ দিতে এবং ছবিগুলোকে ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে হ্যান্ডসেটে পাঠানোও সম্ভব হবে।

এবার আশা যাক স্পেসিফিকেশনে, ৬ডি তে আপনি পাচ্ছেন ২০.২ মেগাপিক্সেল এর সিমস সেন্সর এবং ডিজিক ৫+ ইমেজ প্রসেসর যা আপনাকে দিবে ৪.৫ এফপিএস এ ছবি তোলার সুবিধা এবং থাকছে এইচডিআর, ৩০ এফপিএস এ ১০৮০পি ভিডিও করার সুবিধাও।

আইএসও সেন্সিটিভিটি হিসেবে থাকছে ১০০ থেকে ১০২,৪০০ এবং স্বল্প আলোয় ভালো দক্ষতা সম্পন্ন ইভি -৩ সেন্সিটিভিটি সহ ১১ পয়েন্ট অটোফোকাস সিস্টেম।
অপটিক্যাল ভিউফাইন্ডারের পাশাপাশি রয়েছে ৩" ১.০৪ মিলিয়ন ডট ক্লিয়ারভিউ এলসিডি এবং স্টেরিও মাইক জ্যাক। ৬ডি-তে পাচ্ছেন মাত্র একটি এসডি কার্ড স্লট যাতে এসডিএইচসি এবং এসডিএক্সসি কার্ড ব্যবহারের সুবিধা। ক্যামেরাটি ডিসেম্বর মাসে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে ক্যানন। দুই ভাবে বাজারে পাবেন এই ক্যামেরাটি, লেন্স কিট সহ (২৪-১০৫মিমি এফ/৪এল ইউএসএম জ্যুম লেন্স) মূল্য পরবে $২,৮৯৯ মার্কিন ডলার আর বডি অনলি মূল্য $২,০৯৯ মার্কিন ডলার।
ক্যামেরাটি হাতে নিয়ে পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন এনগ্যাজেটের জ্যাক হোনিগ। তিনি ক্যামেরাটির আকৃতি এবং ওজনে বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন। তার মতে ক্যামেরাটি ৫ডি অপেক্ষা কম্প্যাক্ট এবং ওজন ৭ডি'র (এই বান্দা এই ক্যামেরার মালিক :)) সমান অর্থাৎ ৬৯০ গ্রাম। এবং ক্যামেরাটি ভ্রমণ এবং রাস্তায় বহনযোগ্য একটি উচ্চ শ্রেণীর ক্যামেরা হিসেবে চিত্রগ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন তিনি।












