সনির নতুন মিররলেস ক্যামেরা নেক্স-৫আর

(প্রিয় টেক) নেক্স-৫ আর নামে সনির জনপ্রিয় নেক্স ক্যামেরা সিরিজে নতুন অতিথির আগমন ঘটলো। বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০১২ মেলায় অ্যানড্রয়েড ভিত্তিক ট্যাবলেট এক্সপেরিয়া এস এর পরেই নতুন এই ক্যামেরাটির ঘোষণা দিল জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা সনি। ১৬.১ মেগাপিক্সেল সেন্সর যুক্ত মিররলেস ডিজিটাল ক্যামেরাটি সনির মধ্যম মানের মডেল ৫এন -এর আপডেটেড সংস্করণ।

আইএসও ২৫,৬০০ হবার কারণে এই ক্যামেরার সাহায্যে স্বল্প আলোয় ছবি তোলার নিশ্চয়তা ছাড়াও এটি সনির প্রথম মিররলেস ক্যামেরা যার সাথে বিল্ট-ইন ভাবে রয়েছে ৮০২.১১ বি/জি ওয়াইফাই সুবিধা। এছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড রিমোট সুবিধা। এর মাধ্যমে অ্যানড্রয়েড এবং আইওএস ভিত্তিক স্মার্ট রিমোট অ্যাপ ব্যবহার করে দূর থেকে ছবি তোলা, ওয়েবে আপলোড এবং শেয়ার করা সম্ভব। রয়েছে পিসি এবং ডিএলএনএ প্রযুক্তি ব্যবহারের সুবিধা।
প্রতিষ্ঠানটি নিজস্ব অ্যাপ প্লেমেমরিজ ক্যামেরার মাধ্যমে এই ক্যামেরার সংযোগ সুবিধাকে অন্য জগতে নিয়ে যাবার চেষ্টা করেছে। এই অ্যাপের মাধ্যমে আপনি ছবি এডিট সংক্রান্ত নানা ধরণের অ্যাপ সরাসরি ক্যামেরাতে ডাউনলোড করতে পারবেন।
ক্যামেরাটির শাটার বাটনের পাশে ডিজিটাল এসএলআরের মতে নিয়ন্ত্রক ডায়াল, গতিশীল হাইব্রিড অটোফোকাস সিস্টেম (৯৯ ফেজ ডিটেক্ট এবং ২৫ এরিয়া কন্ট্রাস্ট সিস্টেম) থাকায় যে কোন লেন্সের সাথেই ভালো ছবি তুলতে সক্ষম এই ক্যামেরাটি। পাবেন ১০৮০/৬০পি ভিডিও এবং প্রতি সেকেন্ডে ১০ ফ্রেম তোলার নিশ্চয়তা।

ক্যামেরাটির সাথে কিট লেন্স হিসেবে সনি দিয়েছে ১৮-৫৫ মিমি (এফ/৩.৫-৫.৬) লেন্স। কিট লেন্সগুলো সাধারণত সাধারণ মানের হলেও, এই লেন্সের মান বেশ ভালো। মধ্য অক্টোবরে বাজারে আসবে সনির এই ক্যামেরা, পাবেন সাদা, কালো এবং রূপালি রঙে। বডি অনলি মূল্য $৬৫০ মার্কিন ডলার আর কিট লেন্স সহ $৭৫০ মার্কিন ডলার।
গ্যালারিঃ
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ক্যামেরাটিতে সনি ডিজিটাল এসএলআর ক্যামেরার নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে, প্রতিষ্ঠানটি আশা করছে নতুন ক্যামেরা কিনতে বা ক্যামেরা পরিবর্তন করতে আগ্রহী এমন এসএলআর ক্রেতা যারা মিররলেস ক্যামেরার কথা ভাবছে তাদেরকে আকৃষ্ট করা। তবে ক্যাননের মত প্রফেশনাল ক্যামেরা নির্মাতা যখন মিররলেস ডিজিটাল এসএলআর বের করেছে সেখানে সনি এখন কতটা এগিয়ে যেতে পারবে সেটাই এখন দেখার বিষয়।
ভিডিও:

























