সিনেমাটোগ্রাফারদের জন্য ক্যাননের নতুন উপহার ইওএস-সি ১০০

PriyoTech's picture

(প্রিয় টেক) সিনেমাটোগ্রাফারদের জন্য সুখবর। বিশ্বখ্যাত জাপানি ক্যামেরা নির্মাতা ক্যানন তার ইওএস ডিজিটাল সিনেমা ক্যামেরা সিরিজের সাথে যুক্ত করলো নতুন অতিথি - ইওএস সি ১০০। প্রতিষ্ঠানটি জানিয়েছে বাজেট সচেতন গ্রাহকদের জন্য ক্যামেরাটি আদর্শ। তবে দুঃখের বিষয় এই ক্যামেরাটিতে পাচ্ছেন না ৪কে সমর্থন, আপনাকে খুশি থাকতে হবে সর্বসাধারণের ১৯২০X১০৮০ এভিসিএইচডি ফরম্যাট নিয়েই।

তবে সুপার ৩৫ মিমি ১৬:৯ সিমস সেন্সরের সাহায্যে আপনি গ্রহণ করবেন ১৯২০X১০৮০ এভিসিএইচডি ফুটেজগুলো, আইএসও রেঞ্জ ৩২০-২০ হাজার আর পরিবর্তনশীল লেন্সের জন্য রয়েছে ইএফ মাউন্ট। ইএফ মাউন্ট হলেও লেন্সের ইএফ, ইএফ-এস এবং ইএফ সিনেমা লাইনগুলো ব্যবহার করতে পারবে। অন্যান্য সুবিধার মধ্যে থাকছে পুশ অটো আইরিস ফাংশন, ওয়ান-শট অটো ফোকাস, মাল্টি অ্যাঙ্গেল ৩.৫" এলসিডি, হাই রেজ্যুলুশন ইলেকট্রনিক ভিউফাইন্ডার (ইভিএফ), বিল্ট-ইন এনডি ফিল্টার, ডুয়েল এক্সএলআর ইনপুট এবং এইচডিএমআই আউটপুট।

সিনেমা ক্যামেরা হবার কারণে মূল দেহের সাথে প্রয়োজন মোতাবেক যন্ত্রাংশ সংযোজন সুবিধা, রিমুভেবল সাইড মাউন্টেড রোটেটিং গ্রিপ যেখানে স্টার্ট/স্টপ বাটন এবং জয়স্টিক ধরণের নিয়ন্ত্রক ব্যবস্থা রয়েছে। যা ব্যবহার করে এসএলআর ক্যামেরার মত একে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যামেরাটি দুই চ্যানেলে লিনিয়ার পিসিএম অথবা দুই চ্যানেলে ডলবি ডিজিটাল সাউন্ড রেকর্ড করতে সক্ষম। তবে বাহ্যিক মাইক্রোফোন, অডিও-ইনপুট লেভেল অ্যাডজাস্টমেন্ট এবং ট্যালি লাইট সংযোজনের ব্যবস্থা রয়েছে।

দুটি এসডি কার্ড স্লট থাকায়, একের পর এক অথবা রিলে রেকর্ডিং করার সুবিধা থাকছে সি ১০০ এ। এছাড়া ইউএসবি কানেক্টর এবং স্টেরিও হেডফোন জ্যাক তো থাকছেই।

ক্যানন এই ক্যামেরার সাথে নতুন দুটি লেন্স বের করার কথাও ঘোষণা করেছে, সিএন-ই ১৫.৫-৪৭ মিমি টি২.৮এলএস/এসপি ওয়াইড অ্যাঙ্গেল এবং সিএন-ই৩০-১০৫মিমি টি২.৮ এলএস/এসপি টেলিফটো।

ক্যামেরাটির মূল্য $৭,৯৯৯ মার্কিন ডলার।