ইওএস এম: বহুপ্রতীক্ষিত ক্যাননের মিররলেস ক্যামেরা

PriyoTech's picture

(প্রিয় টেক) অবশেষে বিশ্বখ্যাত ক্যামেরা নির্মাতা ক্যানন মিররলেস ক্যামেরা খুব শীঘ্রই বাজারে আনবে বলে ধারণা করা যাচ্ছে। ইতোপূর্বে প্রতিষ্ঠানটির ক্যামেরা বিভাগের প্রধান মাসায়া ম্যাইদা রয়টারের সাথে এক সাক্ষাতকারে চিন্তাভাবনা চলছে বলে উল্লেখ করেন এবং এ বছরের শুরুতে পেটেন্টের জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি।

কিন্তু তারপর সব নিশ্চুপ হয়ে পড়ে। ফলে ক্যামেরা প্রেমীদের মধ্যে, বিশেষ করে যারা ক্যানন পাগল তারা নতুন ক্যামেরাটি দেখতে কেমন হবে অথবা অলিম্পাস ই-এম৫ বা স্যামসাং এনএক্স এর মত এপিএস-সি অথবা অন্যান্য মাইক্রো ফোর থার্ড ক্যামেরাগুলোর সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সে ব্যাপারে জল্পনা কল্পনা চলছিল।

সম্প্রতি বেশ কিছু ওয়েব সাইটে একটা ছবি প্রকাশিত হয়েছে, যা দেখে অন্তত ফটোশপ করা কোন ছবি বলে মনে হয় না। ফলে ক্যানন প্রেমীরা তাদের প্রথম প্রশ্নের জবাবটি পেয়ে যাচ্ছেন। ছবিটি রিটেল সাইটে ফাঁস হয়ে গেলে ডিজিক্যাম-ইনফো নামক একটি সাইট তা সংরক্ষণ করে। ছবিতে আমরা ক্যাননের ইওএস এম (উপরের বাঁদিকের অংশে প্রদর্শিত) নামক অজানা একটি সংস্করণ এবং নতুন ইএফ-এম ২২মিমি এফ/২ এসটিএম প্যানকেক লেন্স দেখছে পাচ্ছেন। প্রাথমিক ভাবে ছবিটি দেখে মনে হয় যে এটি পাতলা এবং হালকা ওজনের মিররলেস আইএলসি।

এদিকে মিররলেসরিউমার ইএফ-এম (এম-মিররলেস?) নামক সম্পূর্ণ নতুন মাউন্ট এর কথা জানতে পেরেছে বলে জানিয়েছে। সেদিক থেকে চিন্তা করলে আমরা ধরে নিতে পারি প্রতিষ্ঠানটি জি ১ এক্স এ যে সেন্সরটি ব্যবহার করেছিল সেখান থেকে দূরে সরে এসেছে এবং সম্পূর্ণ এপিএস-সি এর দিকে অগ্রসর হচ্ছে।

এ ব্যাপারে ক্যাননের কাছ থেকে অফিসিয়াল ঘোষণা ২৩ জুলাই প্রত্যাশা করা যাচ্ছে।