স্যামসাংয়ের স্মার্ট ক্যামেরা এখন বাংলাদেশের বাজারে

(প্রিয় টেক) বর্তমানে স্মার্ট ক্যামেরা বাংলাদেশে পাওয়া যাবে। ব্লুটুথ ও বিল্ট-ইন ওয়াই-ফাই সম্বলিত নতুন এই ‘স্মার্ট ক্যামেরা’ দেশের বাজারে অবমুক্ত করলো স্যামসাং ইলেকট্রনিক বাংলাদেশ। ১৬ জুলাই রূপসী বাংলা হোটেলে ক্যামেরাটির মোড়ক উন্মোচন করেন স্যামসাং ইলেকট্রনিক বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্যামসাংয়ের স্মার্ট ক্যামেরা সম্পর্কে সি এস মুন বলেন, ক্যামেরা বাজারে আরো আমাদের বিনিয়োগের সিদ্ধান্ত সুপরিকল্পিত। কোন ধরনের কনটেন্ট তৈরির প্রথম ধাপ হচ্ছে ক্যামেরা। আর আমাদের স্মার্ট ক্যামেরাগুলোতে ওয়াই-ফাই কানেকটিভিটি যোগ করার পর আমরা এমন সব গ্রাহকদের কাছে স্যামসাংকে উপস্থাপন করছি যারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী। এই ক্যামেরাগুলো ব্যবহার করার পর তারা স্যামসাং এর অন্যান্য পণ্য ব্যবহারে আগ্রহী হবে বলে আমাদের ধারনা।

এ সময় স্যামসাং ইলেকট্রনিক বাংলাদেশ ব্রাঞ্চ অফিস এর সেলস অ্যান্ড মার্কেটিং-আইটি এর ম্যানেজার মোহম্মদ এনামুল হক বলেন, স্যামসাং এর স্মার্ট ক্যামরো এর প্রযুক্তি সত্যিই অভিনব। ব্যবহারকারীরা যেমন করে তাদের ক্যামেরা ব্যবহার করে, আমরা তা পরিবর্তন করতে চেয়েছি। আর আমাদের গ্রাহকেরা যেভাবে চায় ঠিক সেভাবে আমরা আমাদের পণ্য উপস্থাপন করেছি।
অনুষ্ঠানে মার্কেট কমিউনিকেশনস-আইটি এর ম্যানেজার এম বি কাইয়ুম (রোমেল) এই অত্যাধুনিক ক্যামেরাগুলোর উপর একটি প্রেজেন্টেশন করেন এবং এর পর উপস্থিত সকলের জন্য এর এ/ভি প্রদর্শন করা হয়।
প্রসঙ্গত, স্যামসাং এর স্মার্ট টিভি, ব্লু-রে প্লেয়ার, পার্সোনাল কম্পিউটার, স্মার্ট ফোন ও ট্যাবলেট এর পর স্মার্ট ক্যামেরার উদ্বোধন একটি অভিনব সম্মিলিত ইকোসিস্টেম এর সৃষ্টি করেছে। স্মার্ট ক্যামেরার যে মডেলগুলো উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো ডব্লিউবি১৫০এফ, এসটি২০০এফ এবং ডিভি৩০০এফ।
ওজনে হাল্কা ও মজবুত ১৮এক্স অপটিকাল জুম এর ১৪.২ মেগাপিক্সেল ডব্লিউবি১৫০এফ ভ্রমনের সময় অত্যন্ত নির্ভরযোগ্য সঙ্গী। খুবই স্লিম এসটি২০০এফ তে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেন্সর এবং ১০ এক্স অপটিকাল ৩.৫ মি:মি: জুম লেন্স যা কিনা ২৭-২৭০মি:মি: এর সমমানের। স্যামসাং ডিভি৩০০এফ ক্যামেরাটি তৈরি করা হয়েছে স্যামসাং এর জনপ্রিয় ডুয়াল ভিউ ক্যামেরার আদলে। সেলফ পোর্ট্রটে তোলার সুবিদার্থে ক্যামেরাটির সামনে রয়েছে ১.৫ ইঞ্চি এলসিডি মনিটর।










