২০ জুন আসছে ক্যাননের ইওএস-১ডি এক্স

Submitted by PriyoTech on Fri, 15/06/2012 - 11:04am
(প্রিয় টেক) স্থির চিত্রগ্রাহকেরা এই ঘোষণাটির জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েক মাস যাবত। জানা গিয়েছে ক্যানন তার ইওএস-১ডি এক্স ক্যামেরাটি আগামী সপ্তাহে বের করতে চলেছে। শেষবার যখন জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিষ্ঠানটি তখন $৬৭৯৯ মার্কিন ডলার মূল্যের এই ক্যামেরাটি এপ্রিলের শেষে আসবে বললেও তা শেষ পর্যন্ত বাজারে আসেনি।

অবশেষে প্রায় দেড় মাস পর প্রতিষ্ঠানটি অফিসিয়াল রিলিজ এর তারিখ ২০ জুন হিসেবে ধার্য করেছে। ক্যানন ইউএস এর মুখপাত্র অবশ্য জানিয়েছে অলিম্পিক শুরু হবার আগেই ক্যামেরাটি বিশ্ববাজারে পাওয়া যাবে।


Tags:









