আসুসের অল-ইন-ওয়ান ডেস্কটপ ইটি ২৩০০

(প্রিয় টেক) সম্প্রতি পিসি নির্মাতা আসুস নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের মাধ্যমে বেশ কিছু ল্যাপটপ এবং ডেস্কটপ বের করার ঘোষণা প্রদান করেছে। ইটি ২৩০০ নামক এই ২৩" ডেস্কটপটির ডিসপ্লে এমনভাবে তৈরি করা হয়েছে যে তা টেবিলের উপর সমান্তরাল ভাবে ব্যবহার করা যাবে।

আইপিএস প্রযুক্তি ভিত্তিক ডিসপ্লেটিতে ১০৮০পি রেজ্যুলুশন এবং ভিউয়িং অ্যাঙ্গল ১৭৮ ডিগ্রি বলে উল্লেখ করা হয়েছে। ডেস্কটপটির চালিকা শক্তি হিসেবে থাকছে ইন্টেলের কোর আই ৩, আই ৫ অথবা আই ৭ প্রসেসর। থাকছে ইন্টেলের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অথবা এনভিডিয়ার জিটি ৬৩০এম জিপিইউ (পছন্দ অনুযায়ী এক বা দুই গিগাবাইট নিতে পারবে গ্রাহক), সর্বোচ্চ ৮ গিগাবাইট র্যাম এবং ২ টেরাবাইট হার্ড ড্রাইভ নির্বাচনের সুযোগ। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে স্লট লোডিং ডিভিডি ড্রাইভ, ইন্টেল ওয়্যারলেস ডিসপ্লে এবং থান্ডারবোল্ট সংযোগ ব্যবস্থা।

এই অল-ইন-ওয়ান ডেস্কটপটি নভেম্বর মাস থেকে বিশ্ব বাজারে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। মূল্য $৮৯৯ মার্কিন ডলার থেকে শুরু হয়েছে।













