এএমডি এফএক্স-৮৩৫০: উৎসাহীরাও শেষ পর্যন্ত তেমন উৎসাহ পাবেনা!

PriyoTech's picture

(প্রিয় টেক) এএমডি'র পাইলড্রাইভার অবকাঠামো ভিত্তিক এফএক্স প্রসেসরগুলো এখন বাজারে আসতে শুরু করেছে। আর এর সাথে সাথে হার্ড ওয়্যার বিশেষজ্ঞ সাইটগুলো এই সিরিজের সেরা প্রসেসর এফএক্স-৮৩৫০ এর বেঞ্চমার্ক করার জন্য ব্যস্ত হয়ে পরে। এবং তাদের সকলেই স্বীকার করে নিয়েছে এত দিনে এএমডি একটি চিপ বের করল যা ইন্টেলের সাথে তার ব্যবধান কিছুটা হলেও কমিয়ে আনতে পারবে। আনন্দিত হবার কিছু নেই, সামগ্রিক ভাবে ডেস্কটপ সিপিইউ এর দিক থেকে ইন্টেলের প্রসেসরগুলো এখনো শীর্ষস্থান দখল করে রেখেছে।

টমস হার্ডওয়্যার সাইটের মতে গত প্রজন্মের বুলডোজার চিপ অপেক্ষা এফএক্স-৮৩৫০ সবদিক থেকে উন্নত মানের, সস্তা, সর্বোচ্চ ১৫% দ্রুত গতি সম্পন্ন এবং বিদ্যুৎ সাশ্রয়ী।

আনন্দটেক এর মতে, নতুন সিপিইউটি এএমডি শীর্ষস্থান অধিকারী হলেও তা ইন্টেলের মধ্যম মানের কোর আই৫ প্রসেসরগুলো থেকে একটুর জন্য এগিয়ে রয়েছে। কিন্তু এই এগিয়ে থাকাটা শুধুমাত্র প্রচন্ডভাবে থ্রেড নির্ভর পরীক্ষার ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে। কিন্তু এই নির্দিষ্ট মাল্টিথ্রেডেড অ্যাপ্লিকেশনগুলোকে যদি হিসাব থেকে বাদ দেয়া হয় তাহলে ইন্টেল তার উচ্চতর ডিজাইনের কারণে অনেকখানি এগিয়ে থাকবে।

এদিকে দি টেক রিপোর্ট তার প্রতিবেদনে লিখেছে, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে, দুর্ভাগ্যবশত "এফএক্স-৮৩৫০ এদিক থেকে আইভি ব্রিজ কোর আই৫ প্রসেসরের ধারের কাছে পৌঁছুতে পারেনি।

এই নেতিবাচক মন্তব্যের পরেও হট হার্ডওয়্যার এএমডির নতুন চিপে গর্ব করার মত বেশ কিছু সুবিধা রয়েছে বলে উল্লেখ করে। যার মাঝে সহজে আপগ্রেড করার অপশন এবং আনলক মাল্টিপ্লায়ারের কারণে অতি সহজে ওভারক্লকিং করা সম্ভব। অর্থাৎ, আপনার যদি সকেট এএম৩+ মাদারবোর্ড থাকে তাহলে সিপিইউ পরিবর্তনের মাধ্যমে নিজের পিসিকে সহজেই আপগ্রেড করতে পারবেন এবং ওভারক্লকিং সুবিধা গ্রহণ করে কোর আই ফাইভ অপেক্ষা ভালো পারফরমেন্স পাবেন।

হেক্সাস নতুন প্রসেসরটির $১৯৫ মার্কিন ডলার মূল্যকে অত্যন্ত আকর্ষণীয় বলে অভিহিত করেছে। কিন্তু তারপরেও এএমডি'র শীর্ষস্থানীয় এফএক্স প্রসেসর প্রতিদ্বন্দ্বী ইন্টেল আই ফাইভ চিপ যে সকল সুবিধা দিতে সক্ষম তার সবগুলোকে ছুতে পারেনি বলে উল্লেখ করেছে সাইটটি।

এক নজরে এএমডি এফএক্স-৮৩৫০:

সিপিইউ বিবরণ
প্রযুক্তি/প্যাকেজ ৩২এনএম /এএম+
টিডিপি কনফিগ ৯৫ ওয়াট, ১২৫ ওয়াট
প্রসেসর কোর “পাইলড্রাইভার” (সর্বোচ্চ ৮ কোর), ৮ মেঃবাঃ এল ২ ক্যাশে, ২৫৬-বিট এফপিইউ, ৮ মেঃবাঃ এল ৩ ক্যাশে
মেমরি ডিডিআর ৩, ১৩৩৩-১৮৬৬, ১.৫ ভোল্ট
গ্রাফিক্স কোর প্রযোজ্য নহে
পারফরমেন্স ম্যানেজমেন্ট -কোর লেভেল: সিসি৬ পাওয়ার স্টেট
-মডিউল লেভেল: সিসি৬ এর মাধ্যমে শক্তি সংগ্রহ করবে এল ২ ক্যাশে।