সিকুইয়া অপেক্ষা গতিশীল সুপার কম্পিউটার নির্মাণ করবে ভারত

PriyoTech's picture

(প্রিয় টেক) বর্তমান সময়ের সেরা সুপার কম্পিউটার সিকুইয়া অপেক্ষা ৬১ গুণ দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ২০১৭ সালের মধ্যে এই কম্পিউটার নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।

দেশটির টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী কাপিল সিবাল এর জন্য ৪ হাজার ৭০০ কোটি রুপি খরচ করে পেটাফ্লপ এবং এক্সাফ্লপ শ্রেণির সুপার কম্পিউটার তৈরি করবে।

ভারতের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ডিএসি) নামের সংস্থাটি এক্সাফ্লপ গতির সুপারকম্পিউটার তৈরি করবে।

সুপারকম্পিউটারের গতির দিক থেকে সারাবিশ্বের সুপারকম্পিউটারের মধ্যে ভারতের অবস্থান ৫৮। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার সিকুইয়ার গতি ১৬.৩২ পেটাফ্লপ যার অর্থ ৭৮ লাখ দ্রুতগতির ল্যাপটপের সমান।