আসুসের উইন্ডোজ মাদারবোর্ড

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রযুক্তি প্রিয়দের জন্য বাংলাদেশের গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাজারে নিয়ে এসেছে বিশ্বখ্যাত আসুসের পি৮জেড৭৭ এম মডেলের নতুন মাদারবোর্ড।

ইন্টেল জেড৭৭ চিপসেটের অত্যাধুনিক এই মাদারবোর্ডটি বিশ্বের প্রথম উইন্ডোজ ৮ সার্টিফাইড মাদারবোর্ড। মাদারবোর্ডটি ইন্টেল ৩য় প্রজন্মের কোর প্লাটফর্মের প্রসেসর, ২য় প্রজন্মের কোরআই ৭, কোরআই ৫, কোরআই ৩ প্রভৃতি প্রসেসরসমূহ সমর্থণ করে। গ্রাফিক্সের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর, এনভিডিয়া কোয়াড-জিপিইউ এসএলআই এবং এএমডি কোয়াড-জিপিইউ ক্রসফায়ারএক্স প্রযুক্তির পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট।

এছাড়া মাদারবোর্ডটিতে রয়েছে ৮ চ্যানেল অডিও, গিগাবিট ল্যান, ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ডুয়াল চ্যানেল ডিডিআর ৩ র‌ম সাপোর্ট প্রভৃতি। নতুন এই মাদারবোর্ডটির মূল্য রাখা হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। মাদারবোর্ড সম্পর্কে জানতে ফোন করতে পারেন ০১৭১৩২৫৭৯৩৮ নম্বরে।

সংবাদ বিজ্ঞপ্তি