আইএফএ ২০১২: সনির পোর্টেবল ডেস্কটপ ট্যাপ ২০

(প্রিয় টেক) সনি স্লাইডার ট্যাবলেটের পাশাপাশি প্রতিষ্ঠানটি এবার নিয়ে এসেছে অল-ইন-ওয়ান ডেস্কটপ। তবে নির্মাতা প্রতিষ্ঠানটি যেহেতু সনি সেহেতু অন্যান্য প্রতিষ্ঠানের অল-ইন-ওয়ানের সাথে এর যে সামান্য অমিল থাকবে তাতো বুঝতেই পারছেন। সনির ভায়ো ট্যাপ ২০ নামক ডেস্কটপটি - একটি ডেস্কটপ হবার পাশাপাশি ট্যাবলেটও! সনি একটি ট্যাবলেটের মাঝে দিয়েছে পারিবারিক কম্পিউটারের সকল গুণাবলি।

ব্যাটারি চালিত হলেও ২০" পর্দা এবং ৫.৩ কেজি ওজন দেখেই আপনি বুঝতে পারছেন একে যদি সত্যিকার অর্থেই ট্যাবলেট হিসেবে ব্যবহার করতে চান তাহলে খুব শীঘ্রই পিঠের ব্যথার জন্য ডাক্তার দেখাতে হবে আপনাকে। কিন্তু তারপরেও যেখানে সেখানে নিয়ে যাবার সুবিধা, মাল্টি-টাচ, চমৎকার একটি স্ট্যান্ড এবং উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেম এই হাইব্রিড পিসিটিকে করে তুলেছে আকর্ষণীয় পারিবারিক কম্পিউটার হিসেবে।

হিঞ্জটি এতটাই দক্ষ যে একটা ছোট্ট ধাক্কার মাধ্যমে ডেস্কটপ পিসি থেকে টেবিলের উপরে শুইয়ে ফেলে টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন। যেখানে সেখানে নিয়ে যাবার জন্য রয়েছে হ্যান্ডেল।

২০ ইঞ্চি ১৬০০X৯০০ স্পর্শপর্দাটি অত্যন্ত পরিষ্কার ছবি দেখাতে সক্ষম কিন্তু তারপরেও ১০৮০ পি হলে আরো ভালো হত বলে মনে করছে এক্সপার্টভিউ। সম্পূর্ণ গ্লাস এবং কালো বেজেলের কারণে পিসিটি অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া সাদা প্লাস্টিক, গোলাকার ধার এবং ভায়ো সহজ সরল নকশা পিসিটিকে করে তুলেছে অনন্য।

পিসিটির পাশে রয়েছে গিগাবিট ইথারনেট, ইউএসবি ৩.০ পোর্ট এবং কার্ড
রিডার। আর ওয়্যারলেস সংযোগের ব্যবস্থা তো রয়েছেই। সনি এক্সপেরিয়া হ্যান্ডসেটগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে গান এবং ছবি আদান-প্রদান করতে পারবেন। আর সামনে ভিডিও চ্যাট করার জন্য রয়েছে ১.৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

ডুয়োর মত ইন্টেল প্রসেসর ভিত্তিক পিসিটিতে হার্ড ডিস্ক হিসেবে পাবেন ৭৫০ গিগাবাইট অথবা ১ টেরাবাইট। পিসিটি পারিবারিক পিসি হিসেবে এবং একে অপরের সাথে ফাইল শেয়ার করবে এমন চিন্তাধারা থেকে তৈরি করা হয়েছে। ফলে সফটওয়্যার হিসেবে থাকছে ফ্যামিলি পেইন্ট এবং ফিঙ্গারট্যাপস অর্গানাইজার ক্যালেন্ডার।

পিসিটির মূল্য সম্পর্কে কোন ধারণা প্রদান করেনি সনি তবে অক্টোবরে বের হবে বলে জানিয়েছে।
| মডেল | ভায়ো ট্যাপ |
| প্রসেসর | ইন্টেল কোর আই৭-৩৫১৭ইউ, ইন্টেল কোর আই৫-৩৩১৭ইউ, অথবা ইন্টেল কোর আই৩-৩২১৭ইউ প্রসেসর |
| অপারেটিং সিস্টেম | উইন্ডোজ এইট অথবা উইন্ডোজ এইট প্রো |
| মেমরি | ৪গিগাবাইট থেকে ৮ গিগাবাইট ডিডিআর৩এল ১৬০০মেগাহার্জ এসডির্যাম |
| ড্রাইভ | ৭৫০ গিগাবাইট অথবা ১টেরাবাইট ৫৪০০ আরপিএম |
| পর্দা | ৫০.৮ সে:মি: (২০") ভায়ো ডিসপ্লে প্লাস (১৬০০x৯০০) (১৬:৯); ১০-পয়েন্ট মাল্টি-টাচ |
| পিকচার এনহ্যান্সমেন্ট ফিচার | মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন ২ |
| গ্রাফিক্স | ইন্টেল এইচডি গ্রাফিক্স ৪০০০ |
| অন্যান্য | ওয়ান ৮০২.১১ এ/বি/জি/এন; ব্লুটুথ ৪.০ + এইচএস; গিগাবিট ইথারনেট ; ইউএসবি ৩.০ (১), চার্জ সুবিধা যুক্ত ইউএসবি ৩.০ (১); মেমরি স্টিক ডুয়ো/এসডি মেমরি; এস-ফোর্স সারাউন্ড সাউন্ড প্রযুক্তি ভিত্তিক ২.১ চ্যানেল স্পিকার;১.৩ মেগাপিক্সেল এক্সমোর সেন্সর ভিত্তিক এইচডি ওয়েবক্যাম এবং ওয়েব অ্যাসিস্ট বাটন। |
| আকৃতি (DxHxW) |
প্রাই. ৫০৪ মিমি x ১৮৭মিমি x ৩০৪মিমি(সর্বোচ্চ টিল্ট অ্যাঙ্গেল)৫০৪মিমি x ৩১২ মিমি x ৪৫মিমি(সর্বোচ্চ টিল্ট অ্যাঙ্গেল) |
| ওজন | ৫.৩ কেজি (প্রায়) (ব্যাটারি সহ) |
আকৃতি (DxHxW)













