আইএফএ ২০১২: সনির স্লাইডার ট্যাবলেট ভায়ো ডুয়ো ১১

PriyoTech's picture

(প্রিয় টেক) আবার আইএফএ ২০১২ এবং আবার সনি। ৮৪" ফোরকে টিভির পর এবার অন্য সকল পিসি নির্মাতার মত সনি নিয়ে এলো উইন্ডোজ এইট ভিত্তিক ভায়ো ডুয়ো ১১ স্লাইডার ট্যাবলেট এবং ডেস্কটপ এবং ট্যাবলেটের সংমিশ্রণে তৈরি করা নতুন ডিভাইস নাম ট্যাপ ২০। এখানে আমরা ভায়ো ডুয়ো ১১ স্লাইডার ট্যাবলেট সম্পর্কে জানবো।

ভায়ো ডুয়ো ১১ ট্যাবলেটটি আসলে এখনকার নতুন ক্রেজ - হাইব্রিড পিসি। অর্থাৎ ট্যাবলেট এবং ল্যাপটপের সংমিশ্রণে তৈরি করা পিসির নতুন এক রূপ।

১১.৬ ইঞ্চি স্ক্রিনেই সনি দিয়েছে ১০৮০পি রেজ্যুলুশন, ১০-ফিঙ্গার মাল্টিটাচ এবং স্লাইড হয়ে আসা কিবোর্ডের পাশাপাশি দক্ষ ডিজিটাইজার যুক্ত করার কারণে সনির এই ট্যাবলেটে পেন ব্যবহার করে লেখালেখির কাজও করতে পারবেন আপনি।

ফোল্ড-আউট কিবোর্ডের কারণে ট্যাবলেটটি হয়ে পড়েছে ১৭.৮৫ মিমি স্থুল এবং ১.৩ কেজি ওজনের এই ট্যাবলেটটিকে আপনি কোন মতেই হালকা বা ক্ষীণ বলত পারবেন না। আর এই স্থুলতা আর ওজন ভুলিয়ে দেবার জন্য সনি আপনাকে দিয়েছে এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, সামনে-পেছনে ২ মেগাপিক্সেল ক্যামেরা,এনএফসি ওয়্যারলেস, জিপিএস, টিপিএম এবং কম্পাস।

ট্যাবলেট বা হাইব্রিড ল্যাপটপ যেটাই বলুন না কেন আলট্রাবুক মানের কোর আই৩, আই৫ অথবা আই৭ এবং ১২৮ অথবা ২৫৬ গিগাবাইট এসএসডি এবং সর্বোচ্চ ৮ গিগাবাইট র‍্যাম ব্যবহারের সুবিধা থাকায় এটি অত্যন্ত শক্তিশালী মেশিনে পরিণত হয়েছে।

হাইব্রিড পিসিটির মূল্য আই ফাইভ সহ £১০০০ পাউন্ড এবং আই সেভেন সহ £১৫০০ পাউন্ড বলে ধারণা করেছে পিসিপ্রো।

গ্যালারি: