এলজির ২৭" পার্সোনাল স্মার্ট টেলিভিশন

PriyoTech's picture

(প্রিয় টেক) নতুন ২৭" এলসিডি টেলিভিশনের ঘোষণা দিল এলজি। টিএম ২৭৯২ নামক এই টিভিটিকে ব্যক্তিগত বুদ্ধিমান টিভি হিসেবে বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০১২ মেলায় এনেছে এলজি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে নতুন এই টিভিটিতে রয়েছে এলজি স্মার্ট টিভি ফাংশন, সিনেমা থ্রিডির মত উদ্ভাবনী বৈশিষ্ট্য এবং সিনেমা স্ক্রিন ডিজাইন, আর অপূর্ব ছবি প্রকাশের জন্য ব্যবহার করা হয়েছে আইপিএস প্যানেল।

গ্যালারি:

২৭" ফুল এইচডি আইপিএস স্ক্রিন টিভিটিতে থাকছে স্মার্টশেয়ার সুবিধা। এই প্রযুক্তি ব্যবহার করে টিভি স্ক্রিনের মাধ্যমেই ব্যবহারকারী ল্যাপটপ, স্মার্টফোন এবং বাহ্যিক হার্ডড্রাইভ ব্রাউজ এবং শেয়ার করতে পারবেন। টিভিটিতে মোবাইল হাই-ডেফিনিশন লিঙ্ক (এমএইচএল) এবং ইন্টেলের ওয়্যারলেস ডিসপ্লে (ওয়াইডাই) প্রযুক্তিও দেয়া হয়েছে। এছাড়া ডিএলএনএ সমর্থন এবং দুটি এইচডিএম পোর্ট দেয়া হয়েছে।

ব্যবহারকারীরা টেলিভিশনটির মাধ্যমে সিনেমা-মানের সম্প্রচার উপভোগ করবেন বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি আইটি বিজনেস বিভাগের প্রধান এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জে. জে. লি বলেন, "পারসোনাল স্মার্ট টিভি লাইনের সর্বশীর্ষে অবস্থিত রি টিভিটি আপনাকে নিয়ে যাবে বিনোদনের এক নতুন জগতে, সে আপনি স্মার্টফোন থেকেই দেখুন অথবা প্রিয় কোন ক্লাসিক মুভি দেখে থাকুন না কেন।"

টেলিভিশনটি ইউরোপের বাজারে সেপ্টেম্বর মাস থেকে পাওয়া যাবে। মূল্য সম্পর্কে কোন তথ্য এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।