স্যামসাংয়ের উইন্ডোজ এইট ভিত্তিক অল-ইন-ওয়ান ৭ ও ৫ সিরিজ

PriyoTech's picture

(প্রিয় টেক) অল্প কিছুদিনের মধ্যেই উন্মোচিত হবে মাইক্রোসফটের আগামী প্রজন্মের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এইট। মাইক্রোসফটের সাথে সাথে নতুন এই ওএসকে বরণ করে নেবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে পিসি নির্মাতারা। পিসি নির্মাতা স্যামসাংও এর থেকে পিছিয়ে নেই। প্রতিষ্ঠানটি সিরিজ সেভেন এবং সিরিজ ফাইভের আওতায় বেশ কটি অল-ইন-ওয়ান ডেস্কটপ উন্মোচনের ঘোষণা দিল।

প্রতিষ্ঠানটি জুনে অনুষ্ঠিত কম্পিউটেক্স মেলায় ১০-পয়েন্ট স্পর্শ পর্দা বিশিষ্ট সিরিজ সেভেন প্রদর্শন করলেও এতদিনে ডিভাইসটির মূল্য সম্পর্কে তথ্য প্রদান করেছে।

সিরিজ সেভেন


২৩ এবং ২৭ ইঞ্চি আকৃতিতে পাওয়া যাবে সিরিজ ৭, উভয় পিসিতেই ওএস হিসেবে থাকছে উইন্ডোজ এইট এবং ১০৮০পি স্পর্শ পর্দা। স্যামসাং কি-বোর্ডের ডিজাইনে পরিবর্তন আনায় যখন প্রয়োজন পরবে না তখন একে ডিসপ্লের নিচে লুকিয়ে রাখা যাবে। এআইও অঙ্গভঙ্গি চিনতে পারবে বলে জানিয়েছে স্যামসাং। কোর আই ফাইভ সিপিইউ, ৬ গিগাবাইট র‍্যাম, ১ টেরাবাইট স্টোরেজ এবং ইন্টেল ৪০০০ গ্রাফিক্স সহ ২৩" মডেলের মূল্য $১০৯৯ মার্কিন ডলার। ২৭" মডেলটিতে কোর আই সেভেন প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম, এ টেরাবাইট স্টোরেজ এবং এএমডি র‍্যাডিওন এইচডি ৭৮৫০এম গ্রাফিক্স কার্ড সহ মূল্য $১৬৯৯ মার্কিন ডলার।

সিরিজ সেভেন ২৩" গ্যালারি

সিরিজ সেভেন ২৭" গ্যালারি

সিরিজ ৫

২১.৫" সিরিজ ৫ অল-ইন-ওয়ান পিসিগুলোকে স্যামসাং "কিচেন-স্টাইল পিসি" হিসেবে অবিহিত করেছে। কোর আই থ্রি প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম এবং ৫০০ গিগাবাইট স্টোরেজ বিশিষ্ট এই পিসির মূল্য $৭৪৯ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।

পিসি দুটো অক্টোবর মাস থেকে বিশ্ববাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে স্যামসাং।