প্রফেশনালদের জন্য আসুসের ২৫৬০ রেজ্যুলুশনের নতুন ২৭" মনিটর

(প্রিয় টেক) ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ডাব্লিউকিউএইচডি (ওয়াইড কোয়াড হাই ডেফিনিশন) রেজ্যুলুশনের মনিটরগুলো। বিশেষ করে প্রফেশনাল কাজের সাথে জড়িত রয়েছেন যারা তাদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে এই রেজ্যুলুশনটি। আর আইএফএ ২০১২ শুরুকে সামনে রেখে বিশ্বখ্যাত পিসি নির্মাতা আসুস নিয়ে এলো পিবি২৭৮কিউ, একটি লেড ব্যাক লিট সম্বলিত আইপিএস ২৭" ওয়াইড স্ক্রিন ডিসপ্লে।

পর্দাটির নেটিভ রেজ্যুলুশন ২৫৬০X১৪৪০, রয়েছে এইচডিএমআই ১.৪, ডিসপ্লেপোর্ট ১.২, গেমারদের জন্য ডুয়েল-লিঙ্ক ডিভিআই পোর্ট এবং স্পিকার।

ডিসপ্লেটি অবশ্য ভিজি ২৭৮এইচই অপেক্ষা সাদামাটা দেখতে কিন্তু প্রফেশনালদেরকে নির্দিষ্ট করে তৈরি করার কারণে রয়েছে ১০০% এসআরজিবি কালার স্পেস সমর্থন, ৮-বিট আইপিএস, কালার প্রি-ক্যালিবারেশন, আসুসের কুইকফিট ভার্চুয়াল স্কেল এবং স্প্লেনডিড ভিডিও ইন্টেলিজেন্স প্রযুক্তি।

এছাড়া ২৭" হবার কারণে পর্দাটির পিক্সেলের ঘনত্ব প্রতি ইঞ্চিতে ১০৯ পিক্সেল হওয়ায় ছবি এবং টেক্সট অত্যন্ত পরিষ্কার এবং সহজে পাঠযোগ্য। আরো জানতে ঢু মারতে পারেন আসুসের সাইটে।
প্রতিষ্ঠানটি মূল্য সম্পর্কে কোন তথ্য প্রদান করেনি।










