টুইনমসের পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভ বাজারে

(প্রিয় টেক) স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে প্রোবক্স মডেলের পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভ।

ইউএসবি ৩.০ প্রযুক্তির এই হার্ডডিস্ক ড্রাইভটির মাধ্যমে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৫ গিগাবাইট পর্যন্ত ডাটা ট্রান্সফার করা যায়। হার্ডডিস্কটির সাইজ মাত্র ২.৫ ইঞ্চি এবং ওজন মাত্র ১৫০ গ্রাম হওয়ার কারনে এটি সহজেই পকেটে নিয়ে চলাচল করা যায়। পন্যটি উইন্ডোজ ২০০০/এক্সপি/ভিস্তা/সেভেন, ম্যাকিন্টোশ এবং লিনাক্স অপারেটিং সিস্টেম এ ব্যবহার করা যায়।
২ বছর বিক্রয়োত্তর সেবা সহ ৫০০ গিগাবাইটের মূল্য ৭ হাজার ২০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তি













