অ্যাসারের অল-ইন-ওয়ান অ্যাস্পায়ার ৫৬০০ ইউ

Jahid Kabir's picture

ইতোপূর্বে অ্যাসারের জি-সিরিজের অল-ইন-ওয়ান পণ্যগুলো শত চেষ্টা করার পরেও অ্যাপলের আইম্যাক এর সাথে প্রতিযোগিতায় পেরে উঠেনি। কিন্তু অবশেষ এই অবস্থার পরিবর্তন হতে চলেছে বলে মনে হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ২৩" অ্যাস্পায়ার ৫৬০০ইউ সংস্করণের ঘোষণা দিয়েছে। নতুন এই সংস্করণটি দেখে মনে হচ্ছে, এবার বুঝি সফল হলো।

মাত্র ৩৫ মিমি পুরুত্বের এই অল ইন ওয়ান পিসিটি দেখলে মনে হয় যেন স্ক্রিনের বেজেল একটু বড় আর সাথে রয়েছে চমকপ্রদ একটি স্ট্যান্ড।

নতুন এই মডেলটিতে থাকবে ইন্টেলের কোর আই ৩ অথবা কোর আই ৫ আইভি ব্রিজ় প্রসেসর আর সর্বোচ্চ ৮ গিগাবাইট র‌্যাম বাড়ানোর সুযোগ। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে প্রতিষ্ঠানটি তার যে কোন একটা ল্যাপটপ স্ক্রিনের পেছনে ব্যবহার করেছে। আমাদের এই বিশ্বাসের প্রধান কারণ এনভিডিয়ার জিফোর্স ৬৩০ এম জিপিইউ ব্যবহার, যা জিফোর্স জিটি ৫৪০এম এর নতুন নামকরণ মাত্র।

অপশনাল ২০ গিঃবাঃ এসএসডি সংযোজনকে উদ্ধৃত করে অ্যাসার বেশ গর্বের সাথে জানিয়েছে এর ফলে পিসিটি "তাৎক্ষণিক চালু" হবে। এছাড়া ব্যবহারকারীরা ১ টেরাবাইট পর্যন্ত হার্ডড্রাইভ এবং ব্লুরে ড্রাইভ অপশন হিসেবে পছন্দ করতে পারবে।

২৩" ১৯২০x১০৮০ এইচডি রেজ্যুলেশনের ডিসপ্লেটির ব্যাপারেও গর্ব প্রকাশ করতে ভুলে নি অ্যাসার। প্রতিষ্ঠানটি জানিয়েছে স্ক্রিনটিকে ব্যবহারকারীরা ৬০ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে পারবে, ফলে স্ক্রিনটির ভিউয়িং অ্যাঙ্গেল বেশ ভালো হতে পারে বলে আমাদেরকে ধরে নিতে হবে। আর দেয়ালে ঝোলানোর জন্য রয়েছে ভেসা মাউন্ট সিস্টেম।

কম্পিউটেক্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অ্যাসারের এই অ্যাস্পায়ার এর অপারেটিং সিস্টেম হিসেবে আসছে উইন্ডোজ ৮ এবং এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৯৯৯ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার টাকা! উইন্ডোজ এইট ভিত্তিক পিসি হবার ফলে বাজারে পৌছাতে পৌঁছাতে অক্টোবর পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Tags: