এনভিডিয়ার ২গিগাবাইট জিইফোর্স জিটিএক্স ৬৯০ গ্রাফিক্স কার্ড

(প্রিয় টেক) কিছু দিন আগে এনভিডিয়া আমাদেরকে "একটা কিছু আসছে" বলে উত্তেজিত করে তুলেছিল। আজ কিন্তু সেই দিন, হ্যাঁ, অনেকে যেটা ভেবেছিলেন সেটাই শেষ পর্যন্ত ঠিক হল। এনভিডিয়া নিয়ে এলো তাদের নতুন গ্রাফিক্স কার্ড। সাংহাই গেম ফেস্টিভ্যালে তারা নিয়ে এলো জিফোর্স জিটিএক্স ৬৯০। এবং... এতে রয়েছে দু'টি ২৮ এনএম প্রযুক্তির কেপলার জিপিইউ।

কার্ডটির ঘোষণা দেয়া হলেও বাজারে আসতে আরও বেশ কিছুদিন লাগবে বলে জানা গিয়েছে।
জিইফোর্স জিটিএক্স ৬৯০ রয়েছে দু'টি জিকে ১০৪ জিপিইউ ডাই (GPU dies), ফলে একত্রিত অবস্থায় আপনি পাচ্ছেন ৩০৭২ কুডা কোর (১৫৩৬x২), ২৫৬ টেক্সচার ইউনিট (১২৮x২) এবং ৬৪ ফুল কালার আরওপি। প্রতিটি প্রসেসরে রয়েছে নিজস্ব ২৫৬-বিট মেমরি বাস, যেখানে এনভিডিয়া বসিয়েছে ২ গিগাবাইট জিডিডিআর ফাইভ মেমরি। এটাই বাজারের প্রথম ৪ গিগাবাইট গ্রাফিক্স কার্ড।

এনভিডিয়া এক্ষেত্রে জিটিএক্স ৬৮০ ন্যায় প্রতি সেকেন্ডে ৬ গিগা ট্র্যান্সফার ক্ষমতা সম্পন্ন মেমরি ব্যবহার করেছে। যার ফলে প্রতিটি প্রসেসর প্রতি সেকেন্ডে ১৯২ গিগাবাইট ব্যান্ডউইথ পুশ করতে সক্ষম হবে। কোর ক্লকের গতি একটু কমিয়ে ১০০৬ মেগা হার্জ থেকে ৯১৫ তে নিয়ে আসা হয়েছে। প্রধানত থার্মাল ডিজাইন ৩০০ ওয়াটের মাঝে রাখার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এনভিডিয়া।

গ্রাফিক্স কার্ডটির জন্য প্রয়োজন হবে দুটি আটপিনের প্লাগ এবং ফুল লোডে প্রয়োজন হবে ৩৭৫ ওয়াট শক্তির।

গ্রাফিক্স কার্ডটির ফ্রেম তৈরিতে এনভিডিয়া এবার প্লাস্টিকের বদলে ক্রোমিয়াম-প্লেটেড অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে। ফ্যানের হাউজিংটি তৈরি করা হয়েছে ম্যাগনেসিয়াম অ্যালয় ব্যবহার করে ফলে তাপ প্রবাহ এবং কম্পনের পরিমাণ প্লাস্টিকের তুলনায় অনেক কম, এছাড়া লেড লাইট ব্যবহার করার কারণে কার্ডটি এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর গ্রাফিক্স কার্ডে পরিণত হয়েছে। দুটি জিপিইউ এর জন্য রয়েছে দুটি ভ্যাপু চেম্বার এবং এর দুইয়ের মাঝখানে বসানো হয়েছে কুলিং ফ্যানটিকে। এনভিডিয়ার দাবী এর ফলে কুলিং এবং শব্দের হার কমে গিয়েছে।


এনভিডিয়ার অন্যান্য কার্ডের মত একেই এসএলআই কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। মাত্র দু'টি কার্ড ব্যবহার করেই পাবেন কোয়াড কোর এসএলআই সেটআপ। যদিও এ ধরণের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের কর্মদক্ষতা অত্যন্ত সীমিত হয়ে পড়লেও ৬৯০ এর ক্ষেত্রে ৫০ থেকে ৯০ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে এনভিডিয়া।
৬৯০ এর সাথে পাচ্ছেন তিনটি ডুয়েল লিঙ্ক ডিভিআই পোর্ট এবং একটি মিনি-ডিসপ্লে পোর্ট। গ্রাফিক্স কার্ডটির মূল্য ধরা হয়েছে এক হাজার মার্কিন ডলার। মে মাসের তিন তারিখ থেকে কার্ডটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।





















