আগামী প্রজন্মের প্রসেসরের জন্য ফ্যান বিহীন কপার সিপিইউ কুলার

PriyoTech's picture

(প্রিয় টেক) নতুন প্রসেসর মানেই সেটাকে ঠান্ডা করার জন্য প্রয়োজন নতুন কুলিং সিস্টেম। ওয়াটার কুলিং সিস্টেমটি কার্যকরি হলেও অনেকে একে ঝামেলা বলে মনে করে, আর প্রসেসরের সাথে বিনামূল্যে যে কুলিং সিস্টেম (স্টক কুলিং সিস্টেম) দেয়া হয় তার মাণ যে ভালো না সেটা সর্বজন স্বিকৃত। এছাড়া ফ্যানসহ হবার কারণে মেশিনগুলো সবসময় প্রচুর শব্দ করে। আর এ সমস্যা সমাধানের জন্য ডিজাইন করা হয়েছে ফ্যানলেস কুলার। নোফ্যান সিআর-৯৫ সি এমন একটি কুলার।

এই কুলারটি ইন্টেলের আইভি ব্রিজ এবং এএমডি ট্রিনিটি দুই সিস্টেমের প্রসেসরকে ঠান্ডা রাখতে সক্ষম। এই ফ্যানলেস কুলারটি কোন ফ্যানের সাহায্য ছাড়াই সর্বোচ্চ ১০০ ডাব্লিউ টিডিপি মানের প্রসেসরকে ঠান্ডা রাখতে পারবে। অর্থাৎ, মোটামুটি ভাবে সব আইভি ব্রিজ এবং ট্রিনিটি প্রসেসর ঠান্ডা রাখার জন্য একে ব্যবহার করতে পারবেন। কুলারটি জুন মাসে বাজারে আসবে বলে জানা গিয়েছে।