আসুসের এক্স সিরিজের ল্যাপটপ

(প্রিয় টেক) গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের এক্স সিরিজের এক্স৪৪এইচআর মডেলের ল্যাপটপ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে এক্স সিরিজের ল্যাপটপে এএমডি রেডিয়ন চিপসেটের ১ জিবি ভিডিও মেমোরীর এই ল্যাপটপটি উন্নতমানের পিসি গেম খেলা এবং মাল্টিমিডিয়া বা ভিডিও এ্যাপ্লিকেশন ব্যবহারে উপযোগী।
ল্যাপটপটিতে রয়েছে ২জিবি ডিডিআর-৩ র্যাম, ৩২০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৪ইঞ্চি ডিসপ্লে, গিগাবাইট ল্যান, ওয়্যারলেস ল্যান (৮০২.১১বি/জি/এন), এইচডি অডিও, ওয়েবক্যাম, ব্লুটুথ, মেমোরী কার্ড রিডার, এইচডিএমআই পোর্ট, ৩টি ইউএসবি ২.০ পোর্ট প্রভৃতি।
এছাড়া এই ল্যাপটপটিতে আইসকুল এবং পাম-প্রুফ টেকনোলজি থাকায় নিখুঁতভাবে টাইপ করার পাশাপাশি দীর্ঘক্ষণ ব্যবহারেও আরাম অনুভূত হবে। মূল্য রাখা হয়েছে ৪৪ হাজার টাকা। নতুন এই ল্যাপটপটি কিনতে যোগাযোগ করতে পারেন এই ০১৭১৩২৫৭৯৪২ নম্বরে।












