ক্রিয়েটিভ আইটিতে প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষন

(প্রিয় টেক) প্রতিবন্ধীদের হাতে কলমে দক্ষ করে গড়ে তুলতে ক্রিয়েটিভ আইটি ইন্সটিউট শুরু করেছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং কোর্স। সিএসআইডি ও ক্রিয়েটিভ আইডির যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধীদের নিয়ে দুইটি ব্যাচে একযোগে প্রশিক্ষন কার্যক্রমের আয়োজন করেছে।

এতে থাকছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, এসইও সহ আউটসোর্সিয়ের নানা বিষয়। একজন প্রতিবন্ধী ঘরে বসে যেন কর্মস্থান তৈরি করতে পারে সেভাবে তাদের গড়ে তোলা হবে। গতকাল এসব কোর্সের ওরিয়েন্টশন সেসনে উপস্থিত ছিলেন, কিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো: মনির হোসেন, কোর্স কো-অর্ডিনেটর আবিদা খানম, প্রশিক্ষক সৌরভ, সিএসআইডির প্রজেক্ট কো-অর্ডিনেটর আখতার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার আহমেদ প্রমূখ।
ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো: মনির হোসেন বলেন, আগামী নভেম্বরে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য আউটসোর্সিং সামিটে প্রতিবন্ধীদের অংশগ্রহনের সুযোগ থাকবে। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে http://www.os12.com/ সাইটে। এর আগে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট থেকে প্রতিবন্ধীদের বেশ কয়েকটি ব্যাচ সমাপ্ত হয়েছে। তাদের অনেকেরই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে।












