নতুন ধরনের টাইমলাইন পরীক্ষা করে দেখছে ফেসবুক

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সম্প্রতি সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় নেটওয়ার্ক ফেসবুকের ব্যবহারকারী ও পেজে চালু করা 'টাইমলাইন'-এর নতুন এক ডিজাইন পরীক্ষা করে দেখছে ফেসবুক। সূত্র জানিয়েছে, নতুন এই ডিজাইনে টাইমলাইনের সবকিছু একটি কলামে নিয়ে আসা হয়েছে।

facebook

ব্যবহারকারীদের বিভিন্ন কার্যক্রম, অ্যাপ্লিকেশনের বক্স, বন্ধুতালিকাসহ বিভিন্স কন্টেন্টকে স্থায়ীভাবে ডানদিকে সরিয়ে ব্যবহারকারীর নিজস্ব স্ট্যাটাস, ছবিসহ যাবতীয় আপডেট বামদিকে একটি কলামে আনা হয়েছে নতুন এই ডিজাইনে। উল্লেখ্য, এই মূহুর্তেও ব্যবহারকারীর অ্যাপ্লিকেশনগুলো তাদের টাইমলাইনের ডানদিকে দেখাচ্ছে। কিন্তু একটু নিচে নামলে দু'টো কলামেই ব্যবহারকারীর আপডেটগুলো দেখা যাচ্ছে। ফেসবুক এই দু'টো কলামকেই একটি কলামে নিয়ে আসছে।

তবে নতুন এই ডিজাইনের ফলে টাইমলাইনের ডানদিকে খালি জায়গা দেখা যাবে।

টাইমলাইন প্রোফাইল ডিজাইনটি ফেসবুকের সবচেয়ে সমালোচিত আপডেটগুলোর একটি। প্রথমবার টাইমলাইন চালু করার পর অনেক ব্যবহারকারী একে কনফিউজিং বলে মন্তব্য করেন। টাইমলাইন থেকে পুরনো প্রোফাইলে কীভাবে ফিরে যাওয়া যায় এ নিয়ে গুগলে খোঁজ করার পরিমানও বেড়ে যায়। কিছু স্ক্রিপ্ট ব্যবহার করে ব্যবহারকারী তার কম্পিউটার থেকে টাইমলাইন উধাও করতে পারলেও ফেসবুক থেকে টাইমলাইন বাদ দেয়ার কোনো উপায়ই রাখা হয়নি। এবার দেখা যাক নতুন এই আপডেট সেইসব ব্যবহারকারীদের খুশি করতে পারে কি না।