এ মাসে ফেসবুকের ৫ টি আলোড়ন সৃষ্টিকারী খবর

(প্রিয় টেক) সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের মধ্যে ফেসবুক অত্যন্ত জনপ্রিয়। মাত্র আট বছরের এই সীমিত যাত্রাপথে ফেসবুক আমাদের যোগাযোগের এক অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অনেক নতুন নতুন অপশন যুক্ত হয়েছে এই সামাজিক যোগাযোগ সাইটে। বিশেষ করে এই মাসেই ফেসবুক সম্পর্কে অনেকগুলো চমকপ্রদ তথ্য বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
১) ফেসবুক ১০০ কোটি ব্যবহারকারীতে পৌঁছেছে
ফেব্রুয়ারি ২০০৪ এ যাত্রা শুরু করে অল্প সময়ের মধ্যে মাত্র ৮ বছরে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহারকারী এখন ১০০ কোটিতে পৌঁছেছে।

ফেসবুকের কো-ফাউন্ডার ও চেয়ারম্যান মার্ক জুকারবার্গ ৪ অক্টোবর ২০১২ তারিখে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন। তিনি আরও বলেন, ফেসবুকে নতুন একাউন্ট খোলার হার বছর সমূহের তুলনায় প্রায় ৩০% বেড়েছে।
২) পার্সোনাল পোস্ট প্রমোট করার অপশন যুক্ত করেছে ফেসবুক
বর্তমানে আমেরিকার ফেসবুক ব্যবহারকারীরা তাদের পোস্টসমূহকে প্রোমট করতে পারবে। এর জন্য তাদের গুনতে হবে প্রতি পোষ্টের জন্য ৭ ডলার। যদি কোন ব্যবহারকারী কোন পোস্ট প্রমোট করে তবে তা তার বন্ধুদের নিউজ ফিডের অন্য সবার উপরে অবস্থান করবে যাতে করে তার বন্ধু ও সাবসক্রাইবারা কেউ তার পোস্ট দেখতে ভুল না করে।
৩) ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ প্রতিদিন একই পোশাক পরেন?
ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ “এনবিসি’স টুডের” সাথে এক সাক্ষাৎকারে বলেন তিনি প্রতিদিন একই রকম পোশাক পরে থাকেন। তিনি আরও জানান তিনি অনেক সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন ও কোন প্রকার বিরক্তি ছাড়াই প্রতিদিন একই রকম পোশাক পরেন। আরও জানা যায়, তার একই রকম প্রায় ২০ টি গ্রে কালারের টিশার্ট রয়েছে। শুধু জুকারবার্গই নয় স্টিভ জবস ও আলবার্ট আইনস্টাইন ও একই রকম পোশাক প্রতিদিন পরতেন।
৪) ফেসবুকের প্রাইভেসি পলিসি নিয়ে নতুন তথ্য প্রকাশিত হল
ফেসবুক এই প্রথম বারের মত প্রকাশ করেছে যে তারা ইউজারের করা ম্যাসেজ স্ক্যান করে । ইউজারদের প্রাইভেট মেসেজে কোন লিঙ্ক আছে কিনা, বা থাকলে কি ধরনের লিঙ্ক আছে তা যাচাই করার জন্য ম্যাসেজগুলো স্ক্যান করা হয়।
৫) ফেসবুক এমন একটি অ্যাড পাবলিশ করেছে যা বিভ্রান্তি সৃষ্টি করে
ফেসবুকের ১ বিলিয়ন ইউজার উৎযাপন উপলক্ষে এই মাসে ফেসবুক ৯০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। কিন্তু ব্যপার এই যে এই বিজ্ঞাপনের থিম অধিকাংশ ব্যবহারকারীই বুঝতে পারেন নি। “দ্যা থিংক দ্যাট কানেক্ট আস” শিরোনামে প্রকাশিত এই বিজ্ঞাপনে ফেসবুকের কানেকটিভিটি নেটওয়ার্ক তৈরির লক্ষ্য প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞাপনে আরও বোঝাতে চেষ্টা করা হয়েছে ফেসবুক যেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যকার কানেকটিং টিস্যু। কিন্তু অনেক মানুষই এই থিম বুঝতে পারে নি।
তথ্য সূত্র: সিএনএন













