ম্যাপ কেলেঙ্কারির জন্য বিদায় নিলেন আইওএস সফটওয়্যার প্রধান স্কট ফর্স্টল

PriyoTech's picture

(প্রিয় টেক) অ্যাপলের আইওএস ৬ এর সাথে ম্যাপ অ্যাপটি উন্মোচিত হবার পর পরই যে বিশাল বিতর্কের সৃষ্টি হয় তার ফলাফল এতদিনে প্রকাশ হচ্ছে। প্রতিষ্ঠানটি আজ তার শীর্ষ পদে পরিবর্তন আনার কথা ঘোষণা করে। যার ফলস্বরূপ নীরবে বিদায় নিল আইওএস সফটওয়্যার প্রধান স্কট ফর্স্টল।

ওয়াল স্ট্রিট জার্নাল এর সূত্রে জানা গিয়েছে স্কট অ্যাপল ম্যাপে সমস্যার জন্য ক্ষমা চেয়ে লেখা এক চিঠিতে সাক্ষর করতে অস্বীকার করলে তাকে জোরপূর্বক বের করে দেয়া হয়।

দি নিউ ইয়র্ক টাইমস ছাঁটাইয়ের সত্যতা নিশ্চিত করেছে।

তবে স্কট এখনি বিদায় নিচ্ছে না বলে জানিয়েছে বিবিসি। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী স্কট আগামী বছর বিদায় নিবেন এবং এই মধ্যবর্তী সময়ে টিম কুকের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।

স্কট ছাড়াও মাত্র ছয় মাস মধ্যে বিদায় নিচ্ছেন রিটেল প্রধান জন ব্রাউয়েট।

১৯৯৭ সালে অ্যাপলে যোগ দান করেন স্কট ফর্স্টল। তিনি "মিনি-স্টিভ" এবং ভবিষ্যতে অ্যাপল প্রধান হিসেবে পরিচিত ছিলেন। স্টিভে জবসের মৃত্যুর পর অ্যাপলের শীর্ষ পদাধিকারীদের সাথে তার প্রায়ই গণ্ডগোল লেগে থাকতো বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ গণ বেশ কয়েক বছর যাবত তার বিরুদ্ধে অসহযোগিতা এ বং স্টিভের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবিধা গ্রহণের চেষ্টা করতে দেখা গেছে।

স্কটের স্থলে ক্রেইগ ফেডেরিঘি দায়িত্ব গ্রহণ করবে বলে জানিয়েছে অ্যাপল। ফেডেরিঘি আইওএস এবং ওএস এক্স উভয় টিম এর দায়িত্বে থাকবেন।