গেমারদের জন্য সুখবর, দাম কমলো উইই কনসোলের

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) সম্প্রতি কনসোল নির্মাতা নিনটেন্ডো মাত্র $১৩০ ডলার মূল্যে উইই কনসোল, উইই স্পোর্ট এবং উইই স্পোর্ট রিসোর্ট সমন্বিত করে একটি প্যাকেজ বাজারে ছেড়েছে। স্বল্প মূল্যের এই প্যাকেজ অক্টোবর থেকে পাওয়া যাবে। প্যাকেজের সাথে আরও থাকছে আকর্ষণীয় কাল রঙের উইই রিমোট ও নানচাক কন্ট্রোলার।

wii-black4.jpg

বর্তমানে প্রচলিত $১৫০ ডলার মূল্যের উইই প্যাকেজের পরিবর্তে আসছে এই নতুন স্বল্প মূল্যের প্যাকেজ, তবে এই মূল্যহ্রাস শুধুমাত্র ছুটির দিনগুলোতে কার্যকর হবে ।

২০০৬ সালে উইই কনসোল প্রথমে বাজারে আসে। দারুণ পারফরমেন্সের জন্য এটি সবার মন কারে, শুধু তাই নয় বেশ কয়েক বছর এটি মাইক্রোসফটের এক্স-বক্স-৩৬০, ও সনির প্লে স্টেশন-৩ এর চাইতেও সারা বিশ্বে অধিক বিক্রি হয়।

উইই স্পোর্ট ও উইই স্পোর্ট রিসোর্টে ব্লোইং, টেনিস, বেসবল, আর্চারি, টেবিল টেনিস ও বাস্কেট বল সহ রয়েছে দারুণ সব গেমস।

এছাড়াও একই সাথে নিন্টেন্ডো রিলিজ করতে যাচ্ছে উইই ইউ সিস্টেম। এটি আসছে ১৮ তারিখে, উইই ইউ সিস্টেম দুটি সংস্করণে বাজারে পাওয়া যাবে। বেসিক ও ডিলাক্স সংস্করণ। বেসিক সংস্করণ আপনাকে দেবে ৮ গিগাবাইট স্টোরেজ ও মূল্য $২৯৯.৯৯ ডলার ও ৩২ গিগাবাইট স্টোরেজ সহ ডিলাক্স সংস্করণটির মূল্য $৩৫৯.৯৯ মার্কিন ডলার।