সফটওয়্যার জায়ান্ট থেকে মাইক্রোসফট এখন “ডিভাইস ও সার্ভিস” কোম্পানি !

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) মাইক্রোসফট তার শেয়ার হোল্ডার, পার্টনার প্রতিযোগী সহ সকলকে জানাতে চায় যে, তারা এখন আর শুধুমাত্র সফটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়। ৯ অক্টোবরে মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে ডিভাইস এবং সার্ভিস কোম্পানি হিসাবে ঘোষণা করেছে। শেয়ার হোল্ডারদের সাথে কথা বলার সময় মাইক্রোসফটের চীফ এক্সিকিউটিভ অফিসার স্টিভ বালমার এই তথ্য জানান।

Ballmer (1).jpg

তিনি জানান মাইক্রোসফট তাদের ব্যবসায়িক পলিসি পরিবর্তন করেছে। ইতোমধ্যেই তারা সফটওয়্যার জায়ান্ট থেকে “ডিভাইস এবং সার্ভিস’র ” ক্ষেত্রে নেতৃত্ব দেবার জন্য কাজ শুরু করেছে।

তিনি এক বিবৃতিতে জানান, “আমাদের সফটওয়্যারগুলো আগের মতই সেবা দিয়ে যাবে, একই সাথে ইউজাররা কিভাবে ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করে তাও কোম্পানি পর্যবেক্ষণ করবে। এটি ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তন আমাদের ব্যবসার নানান কৌশলে পরিবর্তন আনবে যেমন আমরা কিভাবে পণ্য উৎপাদন করি, কিভাবে কোম্পানি চালাই, এবং উৎপাদিত পণ্য কিভাবে কাস্টমার ও ব্যবসায়ীদের নিকট পৌছাই এই সকল ক্ষেত্রেই পরিবর্তন আনবে। এই কর্ম পরিকল্পনা আজকের নয় বরং পূর্বের অনেক বছরের কাজের ফল”।