পূর্ণ সংস্করণের উবুন্টু চালান নেক্সাস সেভেন এ

(প্রিয় টেক) নেক্সাস ৭ এর জেলি বিন ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কি? তাহলে ক্যানোনিকালের উবুন্টু নেক্সাস ৭ ডেস্কটপ ইনস্টলার আপনাকে সাহায্য করতে পারে। তবে ইনস্টলারটি একটু ভিন্ন ধরণের। তবে উবুন্টু ইনস্টল করতে হলে ডিভাইসটির বুটলোডারটি আনলক করতে হবে। এ সময় ট্যাবলেটটি ফরম্যাট করতে হবে বলে সকল তথ্য মুছে যাবে। অতএব এই কাজটি করার আগে আপনার প্রয়োজনীয় সকল তথ্য ব্যাকআপ রাখতে ভুলবেন না।

নেক্সাস ৭ আনলক করার পর ফাস্টবুট মোডে ট্যাবলেটটি চালু করুন এবং উবুন্টু মেশিনের সাথে সংযোগ করুন। তবে ভয় পাবার কিছু নেই এই ওয়ান ক্লিক ইনস্টলেশন সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে আপনার হয়ে সকল কার্য সমাধান করে দিবে।
মাত্র ১০ থেকে ১৫ মিনিট পর ট্যাবলেটে পূর্ণ সংস্করণের উবুন্টু চলতে দেখবেন। তবে ডেভেলপারেরা এই মুহূর্তে ডেস্কটপ ওএসের কোর অংশটিকে ট্যাবলেটে চালানোর ব্যাপারে অধিক নজর প্রদান করছে সেহেতু ট্যাবলেট নির্দিষ্ট কোন ইউনিটিইউআই দেখতে পাবেন না। তবে, উবুন্টু ১৩.০৪ বা রেয়ারিং রিংটেইল এ মোবাইল অভিজ্ঞতাকে বৃদ্ধি করার লক্ষ্যে সেন্সর, মেমরি এবং ব্যাটারির স্থায়িত্ব বৃদ্ধি করার মত বৈশিষ্ট্য যুক্ত করা হবে।
যারা এই ইনস্টলের পর বিশাল ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করবেন তারা অ্যানড্রয়েড স্টক রম ইনস্টলের মাধ্যমে জেলি বিন এ ফেরত যেতে পারবেন।
কিভাবে ইনস্টল করবেন তার নির্দেশিকা দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। এই ইনস্টল করতে গিয়ে আপনার ডিভাইস এবং তথ্যের কোন ক্ষতি হলে তার জন্য প্রিয় টেক দায়ী থাকবে না।








