স্বপ্নময় সিলিকন ভ্যালিতে স্বর্গসম পাঁচটি কোম্পানি!

fatema promy's picture

(প্রিয় টেক) প্রযুক্তি ক্ষেত্রের সাথে জড়িত প্রতিটি ব্যক্তিই সিলিকন ভ্যালীতে কাজ করার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। এখানে কাজের পরিবেশ চমৎকার; রয়েছে বেতন, ভাতা এবং বাড়তি নানান সুবিধা, যা কমবেশি কর্পোরেট থেকে সাধারণ কর্মী সবার জন্যই প্রযোজ্য। আজকাল কোম্পানিগুলো তাদের কর্মীদের চাপ কমাতে নানা রকম চমকপ্রদ সুবিধাও দিচ্ছে। সিলিকন ভ্যালিতে শুধু কর্মী নয় বরং তাদের পরিবারকে নিয়েও চিন্তা করে অফিসগুলো! অফিস, বিশেষ করে কর্পোরেট অফিসের নাম শুনলেই যেখানে মনে পড়ে যায় এক ভয়ানক দুঃস্বপ্নের কথা। কিন্তু স্বপ্নময় সিলিকন ভ্যালিতে স্বর্গসম পাঁচটি কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে তা কি জানেন? এই পাঁচটি প্রতিষ্ঠানের কর্মনীতি শুনলে আপনাদের কাছে তা স্বর্গ বলে মনে হবে! তো, চলুন সিলিকন ভ্যালির এই চমৎকার পাঁচটি প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিই বিস্তারিত।


স্বপ্নময় সিলিকন ভ্যালিতে স্বর্গসম পাঁচটি কর্পোরেট প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো উপকূলীয় এলাকার দক্ষিণ প্রান্তে রয়েছে সিলিকন ভ্যালী এলাকাটি। এখানে বিশ্বের প্রায় সকল বড় টেকনোলোজি কোম্পানিগুলো অবস্থান করছে, এছাড়াও রয়েছে ছোট বড় হাজারো প্রতিষ্ঠান। এখানে ব্যাপকভাবে সিলিকন চিপ নিয়ে গবেষণা এবং উৎপাদন হয় বলেই এরকম নামকরণ করা হয়েছে। তবে মূলত: এটি হাই-টেক গবেষণা এবং বাণিজ্যিক এলাকা। প্রযুক্তির সাথে যাদের নিত্য বসবাস, এসব তথ্য তাদের কাছে অজানা নয় ।


সিলিকন ভ্যালিতে পাঁচটি হট কোম্পানি'র ম্যাপ

ম্যাপে দেখুন সিলিকন ভ্যালির পাঁচটি জায়ান্ট কোম্পানি। যেখানে চাকুরী পেতে মুখিয়ে থাকে সবাই!

১।এভারনোটঃ

এভারনোটের প্রধান নির্বাহী ফিল লিবিন তার সফটওয়্যার কোম্পানির কর্মকর্তা-কর্মচারী দেরকে পরিবারসহ উন্নত জীবনযাপনে সাহায্য করবেন বলে ভাবেন। এবং শুধু ভাবনাতে সীমাবদ্ধ না থেকে তা বাস্তবে রূপ দিয়েছে কোম্পানিটি। বর্তমানে এভারনোটে রয়েছে ২৫০ জন ফুল টাইম ওয়ার্কার। তাদের রিসিপশনিস্ট থেকে শুরু করে টপ এক্সিকিউটিভ পর্যন্ত সবার বাড়ি মাসে দু’বার অফিস থেকে বিনা খরচেই পরিষ্কার করে দেয়া হয়। অবিশ্বাস্য শোনালেও ওয়ার্কার দের ঝামেলা বাঁচাতে এবং জীবনমান কিছুটা উন্নত করতেই এ উদ্যোগ নিয়েছে তারা। বিস্তারিত দেখুন এখানে

২। গুগল:

টেকনোলোজি জায়ান্ট গুগলকে আর নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার নেই। সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন দিয়ে তারা মোটামুটি বিশ্বজয় করে ফেলেছে এমনটা বললে অত্যুক্তি হবে না। গুগলের কর্মনীতিকে আমি বলব এই গ্রহের সেরা নীতি! আর কেনই বা বলব না, বলুন? তারা বিনামূল্যে পোশাক, খাবার, হেয়ার কাট, আইনি পরামর্শ, ভ্রমণ সুবিধা সহ এত বেশী সাহায্য কর্মীদেরকে করে থাকে, যা সত্যি অনবদ্য!

গুগলের আরও একটি সুবিধা বেশ সাড়া জাগিয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোন গুগল কর্মকর্তা মারা গেলে দশ বছর যাবত তার পরিবার চালানোর দায়িত্ব নেবে গুগল; কর্মকর্তার সহধর্মিণী পাবেন তার বেতনের ৫০ শতাংশ!


গুগল প্লেক্স!

চমৎকার এই প্রতিষ্ঠানে কর্মকর্তাদের বিনোদনের ব্যাপারেও রয়েছে সজাগ দৃষ্টি। আর সেজন্য ব্যবস্থা রয়েছে গুগল প্লেক্সের ভেতরেই। দেখে নিন গুগল প্লেক্স-এর ছবি। এই অফিটির আয়তন ৫০৬,৩১০ বর্গফুট!

৩। ফেসবুকঃ

ফেসবুক, ফেসবুক, ফেসবুক! কিছু বলার আছে? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকপাল হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি শুধু সাধারণের মাঝেই নয় সাথে তার কর্মীদের কাছেও অতি পছন্দের এবং ভালোবাসার। ফেসবুক বিনামূল্যে প্রফেশন্যাল শেফের রান্না করা খাবার সরবরাহ করে; সাথে লন্ড্রি, সেলুন, ফটো প্রসেসিং, ড্রাই ক্লিনিং সকল সুবিধা দিয়ে থাকে। এছাড়াও রয়েছে ডে কেয়ার এবং পরিপূর্ণ মেডিক্যাল কেয়ার।

ফলে মেডিকেল, ডেন্টাল কিংবা ভিশন সেবা পেতে উচ্চ মূল্যের স্বাস্থ্য বীমা করার কোন প্রয়োজন নেই। যারা যুক্তরাষ্ট্র সম্পর্কে খোঁজ রাখেন, তারা বুঝতেই পারছেন, সেখানে স্বাস্থ্য সেবা কতোটা উচ্চমূল্যের এবং তার বীমা কতটা যন্ত্রণাদায়ক!

এছাড়াও ফেসবুকের নতুন সংযোজন শুনলে আপনার মনে হবে কম্পানি ভাতা এখন অফিসের চেয়ে যেন গৃহ-সম্পর্কিত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! ফেসবুকের যে সকল ওয়ার্কার নতুন বাবা-মা হচ্ছেন, তাদের জন্য ৪০০০ ডলারের বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে!

৪।এয়ার বিএনবিঃ

এই কোম্পানিটি তাদের কর্মীদের জন্য রেখেছে বেশ মজার সুবিধা। এটি একটি ভ্রমণ বিষয়ক কোম্পানি। ফলে এদের উদ্দেশ্য সবাইকে ভ্রমণে উৎসাহিত করা। এজন্য ছোটখাট ভ্রমণে তাদের গাড়ীগুলো কর্মকর্তারা রাতে ব্যবহারের সুযোগ পায়।

এয়ার বিএনবি তাদের প্রত্যেক কর্মীকে প্রতি বছর ভ্রমণের জন্য ২০০০ ডলার ভাতা দিয়ে থাকে। এবং সাধারণতঃ পৃথিবীর যে কোন স্থানে এয়ারবিএনবি’র সাথেই ভ্রমণের সুযোগ পায় তারা!

এছাড়াও তারা কাজের সময় অফিসে পোষা প্রাণী নিয়ে যাবার সুযোগ পায়। রয়েছে অর্গানিক খাবার এবং সাপ্তাহিক ইয়োগা ক্লাসের ব্যবস্থা! এছাড়াও রয়েছে পিংপং সহ বিভিন্ন খেলাধুলা করার সুযোগ।


এয়ার বিএনবি

যেখানে অন্যান্য কর্পোরেট প্র্তিষ্ঠানে রয়েছে 'ক্যাজ্যুয়াল ফ্রাইডে', সেখানে বিএনবি দিচ্ছে 'ফর্ম্যাল ফ্রাইডে' সুবিধা। অর্থাৎ, এয়ারবিএনবি কর্মকর্তারা পচ্ছেন পছন্দমত যে কোন আরামদায়ক কাপড় পরার সুবিধা। তাদেরকে কর্পোরেট ড্রেস কোডের ঝামেলায় জড়াতে হচ্ছে না!

৫।জিঙ্গাঃ

গেমিং নেটওয়ার্ক জায়ান্ট জিংগা গেমস প্রেমীদের জন্য অনেক পছন্দের বিশাল একটি প্ল্যাটফর্ম। আর তাদের অফিস যেন অনেকটাই আনন্দময়য় ফ্যান্টাসিল্যান্ড! এখানে কর্মক্ষেত্রে কুকুর নিয়ে আসার অনুমতি রয়েছে। রয়েছে কুকুরের জন্য ‘ডগ হাউজ’।

এই 'ডগ হাউজ'- এ রয়েছে আপনার পোষা বন্ধুটির সাথে সময় কাটানো ও খেলাধুলার সুবিধা। পুরো অফিসটিকে বলা যায় কুকুর-বান্ধব এলাকা, যেখানে আপনার লোমশ বন্ধুটি অনেক যত্নে থাকতে পারবে।


জিংগা টানেল

এছাড়াও রয়েছে ম্যাসাজ এবং আকুপাংচার সুবিধা। চুল কাটা, স্টক, নগদ বোনাস এবং হলিডে ট্রিপের সুবিধা।

সবচেয়ে এটা মজার ব্যাপার, তা হল এখানে যারা চাকুরী করেন, তাদের জন্য রয়েছে যত ইচ্ছা তত ছুটি নেবার সুযোগ!!!img src=এয়ার বিএনবি