আয়ের বিবরণী প্রকাশ করলো অ্যাপল: ছাপিয়ে গেছে সব ধারণা

A.I.Sajib's picture

(প্রিয় টেক) ২০১২ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আয়ের বিবরণী প্রকাশ করলো অ্যাপল। কোম্পানিটি জানিয়েছে, এই তিনমাসে তাদের মোট আয় ছিল ৩৬ বিলিয়ন ডলার। প্রতি শেয়ারে তাদের আয় ছিল ৮.৬৭ ডলার। এ সময় প্রতিষ্ঠানটির লাভের পরিমাণ $৮.২ বিলিয়ন মার্কিন ডলার বলে উল্লেখ করেছে।

অ্যাপল জানিয়েছে, এই তিনমাসে তারা ২৫.৯ মিলিয়ন আইফোন, ১৪ মিলিয়ন আইপ্যাড এবং ৫.২ মিলিয়ন আইপড ডিভাইস বিক্রি করেছে। গত বছরের তুলনায় এবার আইফোনের বিক্রির পরিমাণ ৫৮ শতাংশ, আইপ্যাডের ২৬ শতাংশ বৃদ্ধি পেলেও আইপডের বিক্রয় ১৯ শতাংশ কমেছে। অন্যদিকে এ সময় প্রতিষ্ঠানটি ৪.৯ মিলিয়ন ইউনিট ম্যাক বিক্রয় করে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এ বছর ছুটির সময়ে প্রবেশ করতে যাচ্ছেন সেরা আইফোন, আইপ্যাড এবং ম্যাক পণ্য নিয়ে। তাই তারা এই আয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন।

Tags: