যুক্তরাষ্ট্রে স্যামসাং এর বিরুদ্ধে আবার জয় লাভ করলো অ্যাপল

PriyoTech's picture

(প্রিয় টেক) অ্যাপলস্যামসাংয়ের মধ্যকার পেটেন্ট সংক্রান্ত একটি মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন (আইটিসি) এর বিচারক স্যামসাং অ্যাপলের চারটি মেধাস্বত্ব ভঙ্গ করেছে বলে রায় দিয়েছে।

২০১১ সালের মাঝামাঝি সময়ে স্যামসাংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ট্রেড আদালতে করা মামলায় অ্যাপল অভিযোগ করেছিল যে, স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি ফোন ও ট্যাবলেটে অ্যাপলের মোট ছয়টি পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্রে স্যামসাং পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়েছিল প্রতিষ্ঠানটি।

আদালতের রায়ে বলা হয়েছে, ছয়টি অভিযোগের মধ্যে মোট চারটিতে পেটেন্ট লঙ্ঘন করেছে স্যামসাং। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন আদালতের দেয়া রায় বর্জন বা কার্যকর করার সিদ্ধান্ত জানাবে।

অগাস্ট মাসে $১.০৫ বিলিয়ন ক্ষতিপূরণ পাবার পর স্যামসাং এর বিরুদ্ধে এটাই অ্যাপলের আরেকটি জয়। স্যামসাং এর পণ্য মার্কিন বাজারে প্রবেশে বাঁধা প্রদান করতে সক্ষম আইটিসি।

ফেব্রুয়ারি মাসে তদন্ত শেষ হলে পূর্ণ কমিশনের সামনে এই রায় পূর্ণ বিবেচনা করা হবে।