প্রি-বুকিং গ্রাহকেরা বুঝে নিয়েছেন গ্যালাক্সি নোট টু

(প্রিয় টেক) বাংলাদেশে স্যামসাং গ্যালক্সি নোট টু-এর আনুষ্ঠানিক উদ্বোধনের এক দিনের মাথায় প্রি-বুকিং গ্রাহকরা বুঝে পেয়েছেন স্যামসাং গ্যালাক্সি নোট টু এবং টেলিটক’র থ্রিজি প্যাকেজ।
২২ অক্টোবর ২০১২ তারিখে গুলশানে অবস্থিত স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে অনাড়ম্বরভাবেই গ্রাহকদের কাছে তাদের ক্রয়কৃত স্মার্টফোন এবং উপহার তুলে দেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ম্যানেজিং ডিরেক্টর সি এস মুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্সের ওয়েস্ট এশিয়া সেলস অ্যান্ড মার্কেটিং গ্রুপের পরিচালক সাংসুক রো এবং স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের জেনারেল ম্যনেজার এস এইচ সং।
এর আগে ২১ অক্টোবর দুপুরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নতুন ও অভিনব স্যামসাং গ্যালাক্সি নোট টু’র মোড়ক উন্মোচন করা হয়। স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিস এর পক্ষে অ্যান্ড্রয়েড ৪.১ (জেলি বিন) অপারিটেং সিস্টেম চালিত এই ফোনটি বাজারে ছাড়া হয়।

ফোনটি উদ্বোধন সম্পর্কে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ম্যানেজিং ডিরেক্টর সি এস মুন বলেন, কিছু একটা করতে পারার ব্যাপারটি একটি শুরু ছিলো মাত্র। এখন গ্যালাক্সি নোট টু হাতে গ্রাহকরা তাদের অভ্যন্তরীণ সৃষ্টিশীলতা আবিস্কার করতে পারবেন এবং সবার থেকে সম্পুর্ণ আলাদা অভিনবত্বের অধিকারী হয়ে উঠবেন।
তিরি আরো বলেন, প্রথম ২০০ গ্যালাক্সি নোট টু ক্রেতারা সাথে পাবেন টেলিটকের আকর্ষণীয় থ্রিজি প্যাকেজ। পরবর্তীতে স্যামসাং এর অন্যান্য স্মার্টফোনের সাথে থ্রিজি প্যাকেজ দেয়ার পরিকল্পনা রয়েছে।











