News

আসন্ন বিশ্বকাপ ফুটবলে খেলা চলাকালীন পাহাড়া দিবে মিলিটারি রোবট

(প্রিয় টেক) আমরা কম বেশী সকলেই জানি বড় বড় ফুটবলের আসরে দূর্ঘটনা ঘটার আশংকা থাকে এবং এ জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। আাগামী বছর ব্রাজিলে হতে যাচ্ছে ২০১৪ বিশ্বকাপ ফুটবল। এ উপলক্ষে নেয়া হবে নতুন ধরনের নিরাপত্তা ব্যবস্থা। ফিফা এবার নিরাপত্তার জন্য রাখছে মিলিটারি রোবট।

গুগল আই/ও আপডেটঃ প্লে বুক সার্ভিসে যোগ হল বই আপলোড করার সুবিধা

(প্রিয় টেক) গতবছর গুগল তাদের প্লে বুক সার্ভিস চালু করে। এতে অনেকগুলো ফিচার থাকলেও কিছু প্রয়োজনীয় ফিচারের অভাব ছিল। এবারের আই/ও তে গুগল তাদের প্লে বুক সার্ভিস এ আরো কিছু সুবিধা যোগ করেছে যার মাধ্যমে বই আপলোড করা সহ আরো কিছু সুবিধা রয়েছে।

অ্যাপলের ৫০ বিলিয়ন তম অ্যাপ ডাউনলোডের সৌভাগ্য অর্জন করলেন ‘ওহিও’

(প্রিয় টেক) শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপলের ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি তম অ্যাপটি ডাউনলোড করে ১০ হাজার ডলারের পুরস্কার লাভের সৌভাগ্য অর্জন করলেন ‘ওহিও’। তিনি অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Say the Same Thing’ অ্যাপটি ডাউনলোড এর মাধ্যমে এই সৌভাগ্য অর্জন করেন।

৬ বছর পর আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস

(প্রিয় টেক) পৃথিবীর সেরা তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস দীর্ঘ ৬ বছর পর নিজের হারানো গৌরব ফিরে পেয়েছেন। ২০০৭ সালের পর আবারো বিশ্বের শ্রেষ্ঠ ধনীর মর্যাদা লাভ করলেন তিনি। গতকাল বিশ্বখ্যাত ব্যবসা ও অর্থনীতি ভিত্তিক পত্রিকা ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচকে শীর্ষস্থান দখল করে নেন ৫৭ বছর বয়সী বিল গেটস।

বিটিআরসির নির্দেশনা অমান্য করে গ্রামীণফোনের মাই জোন প্যাকেজ

সেলফোন অপারেটরদের মধ্যে ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা নিশ্চিত করতে ২০০৭ সালে সর্বোচ্চ ও সর্বনিম্ন কলরেট নির্ধারণ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে এ নির্দেশনা অমান্য করে ২০১১ সালে মাই জোন নামের একটি প্যাকেজ চালু করেছে গ্রামীণফোন। যদিও গ্রামীণফোন বলছে, বিটিআরসির অনুমোদন নিয়েই প্যাকেজটি চালু করেছে তারা।

নিজ অফিসের রাজনীতিতে ধরা গ্রামীণফোন, ফুল প্যানেলে জিতল আন্দোলনকারীরা

(প্রিয় টেক) নিজ অফিসের রাজনীতে ধরা খেয়ে গেল দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। গত ১৬ মে গ্রামীণফোন ইমপ্লয়িজ এসোসিয়েশনের (জিপিপিসি) নির্বাচনে পুরো প্যানেলে জয়ী হয়েছে আন্দোলনকারী কর্মীরা। গত বছর এই কর্মীরা গ্রামীণফোন ইমপ্লয়িজ ইউনিয়ন জিপিইইউ করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

অবৈধ ভিওআইপি বন্ধে ইন্টারনেট আপলোড গতি কমালো বিটিআরসি!

(প্রিয় টেক) বাংলাদেশে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে ইন্টারনেট আপলোড গতি ৭৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সিম ট্যাক্স অর্ধেক কমল। টেলিকম খাত আরো চাঙ্গা হবে বলে অপারেটরদের প্রত্যাশা।

(প্রিয় টেক) মোবাইলফোনের সিম কার্ড প্রতি প্রতি ট্যাক্স অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়’শ টাকার সিম ট্যাক্স তিনশ টাকায় নামিয়ে আনার এসআরও জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিশ্ব টেলিযোগাযোগ দিবস ও রবি’র ই-ট্রাফিক

(প্রিয় টেক) অন্য সব ভ্যালু অ্যাডেড সার্ভিস থেকে আলাদা মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ই-ট্রাফিক সেবা। কেবলমাত্র রবি গ্রাহকরা তাদের সংযোগ ব্যবহার করে যানবাহন সংক্রান্ত তথ্য সহজে মোবাইল ফোনেই পেতে পারেন। এতে অনেক ধরনের ঝামেলা থেকে রেহাই মিলবে গ্রাহকের।

গ্রামীণফোন, বাংলালিংক ও রবিতে বিটিআরসি অভিযান। বাকি তিন অপারেটরে শিঘ্রই।

(প্রিয় টেক) শীর্ষ তিন মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি অফিসে অভিযান চালিয়েছে নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। বুধবার রাত সাড়ে বারোটা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই অভিযান চালিয়েছে বিটিআরসি। তবে অভিযানে কি পাওয়া গেছে সে সম্পর্কে বিটিআরসি কিছুই জানায়নি।